১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

নিম্নে উল্লিখিত শব্দগুলোর মধ্যে কোন বানানটি সঠিক খুঁজে বের করুন? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক Randezvos
খ Rendezvous
গ Rondezvous
ঘ Rendavous
২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য

বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কীভাবে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী
খ অর্থ ও ভাব অনুযায়ী
গ বর্গ বা গুচ্ছ আকারে
ঘ স্বাধীন পদের পরিচয় নিয়ে
৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ প্রয়োগ-অপপ্রয়োগ

'বিরাট গরু-ছাগলের হাট' - ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিরাট শব্দটি হাটকে বিশেষিত করছে
খ বিরাট শব্দটি গরু-ছাগলকে বিশেষিত করছে
গ বিশেষণের অবস্থান যে-কোনো জায়গায় হতে পারে
ঘ বহুল ব্যবহারে প্রয়োগ-অশুদ্ধতা হারিয়েছে
৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায় - [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে
খ যে স্বরধ্বনি উচ্চারণে জিভ উঁচু হয়
গ যে স্বরধ্বনি অবিকৃতভাবে উচ্চারিত হয়
ঘ যে স্বরধ্বনি উচ্চারণে বিকৃতি ঘটে
৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষা

গৌড়ী প্রাকৃত বলতে বোঝায়- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক গৌড় অঞ্চলের মুখের ভাষা
খ গৌড় সাহিত্যের স্বাভাবিক রীতি
গ গৌড় ভাষার লিখিত নমুনা
ঘ গৌড় ভাষার বিকৃত উচ্চারণ
৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পারিভাষিক শব্দ

'Glossary' শব্দের বাংলা পরিভাষা- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক জ্ঞাপনপত্র
খ সর্বসাকল্যে
গ শব্দার্থপঞ্জি
ঘ গুদামজাত
৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ণ-ত্ব বিধান

'ব্যাং' শব্দটি 'ং' দিয়ে লিখতে হবে, কারণ- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ঙ-এর হসন্ত উচ্চারণ ং হয়
খ ্যা-এর পর ং হয়
গ ' ং’ বাংলা ভাষার নিজস্ব বর্ণ
ঘ ব্যাং একটি একাক্ষর শব্দ
৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য শুদ্ধিকরণ

'সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না।'- এই বাক্য কী কারণে ত্রুটিপূর্ণ? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বানান ভুল আছে
খ বাক্যের পদবিন্যাস যথাযথ নয়
গ অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি
ঘ বিশেষ্য-বিশেষণের অপপ্রয়োগ ঘটেছে
৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ প্রয়োগ-অপপ্রয়োগ

'ঐক্যমত' শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মতের ঐক্য - এভাবে সমাসসাধিত ধরলে
খ একমত+য - এভাবে প্রত্যয়সাধিত ধরলে
গ ঐক্য+মত - এভাবে উপসর্গসাধিত ধরলে
ঘ ঐক্যমত শব্দটিকে পারিভাষিক শব্দ ধরলে
১০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

অভিধানে ং, ঃ, ঁ, - এই বর্ণগুলোর অবস্থান কোথায়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক স্বরবর্ণের আগে
খ স্বরবর্ণের শেষে
গ ব্যঞ্জনবর্ণের শেষে
ঘ এদের নির্দিষ্ট অবস্থান নেই
১১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিভিন্ন শব্দের প্রতিশব্দ

'নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে'-এখানে 'নিত্য' শব্দের প্রতিশব্দ কোনটি? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অতিশয়
খ চিরন্তন
গ প্রকৃতি
ঘ অহরহ
১২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বর্ণের / শব্দের উচ্চারণ

পূর্ববঙ্গীয় উচ্চারণে 'স্মরণ' শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক স-এর উচ্চারণ শ হয়ে যায়
খ ণ-এর উচ্চারণ ন হয়ে যায়
গ ম-ফলার উচ্চারণ ম হয়ে যায়
ঘ শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না
১৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বানানকে উচ্চারণের কাছাকাছি নেওয়া
খ বানানের ঐতিহ্যকে বজায় রাখা
গ বানানের নিয়ম প্রণয়ন করা
ঘ বানানে বিকল্প বর্জন করা
১৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষা

মনোয়েল দ্যা আসসুম্পসাঁও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ২-৩ বছর
খ ৫-৭ বছর
গ ৯-১০ বছর
ঘ ১৪-১৫ বছর
১৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'গড্ডলিকা প্রবাহ' বাগ্‌ধারার 'গড্ডল' শব্দের অর্থ কী? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নদী
খ স্রোত
গ ভেড়া
ঘ মশা
১৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

'অজর' শব্দের বিপরীত কোনটি? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অমলিন
খ বার্ধক্য
গ অমর
ঘ ব্যাধিগ্রস্ত
১৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

বাংলা একাডেমির 'প্রমিত বাংলা বানানের নিয়ম' কত সালে প্রণীত হয়? [৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৯৯০
খ ১৯৯২
গ ১৯৯৪
ঘ ১৯৯৬
১৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ উপসর্গ

উপসর্গযুক্ত শব্দ - [৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিদ্যা
খ বিদ্রোহী
গ বিষয়
ঘ বিপুল
১৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোন বানানটি শুদ্ধ? [৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মুলো
খ মুলা
গ ধুলি
ঘ ধূলো
২০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

'নদী'-র সমার্থক শব্দ কোনটি? [৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সিন্ধু
খ হিল্লোল
গ তটিনী
ঘ নির্ঝর