চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
বাংলা এর প্রশ্নসমূহ মোট 2992 টি
১২৭৩ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদ প্রকরণ

আত্মবাচক সর্বনাম ও অনির্দিষ্ট সর্বনামের ২টি করে উদাহরণ দিন। [সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৪]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
আত্মবাচক সর্বনাম: কর্তা নিজেই কোনো কাজ করছে, ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এ ধরনের সর্বনাম ব্যবহার করা হয়। যেমন: নিজে (সে নিজে অঙ্কটা করেছে), স্বয়ং, খোদ ইত্যাদি।
অনির্দিষ্ট সর্বনাম: অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয়, তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন: কেউ, কোথাও, কিছু, একজন (একজন এসে খবরটা দেয়)।
১২৭৪ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদ প্রকরণ

অসমাপিকা ক্রিয়া কয় ধরনের ও কী কী? উদাহরণসমূহ লিখুন। [সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৪]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
অসমাপিকা ক্রিয়া ৩ ধরনের। যথা:
১. ভূত অসমাপিকা: সে গান করে আনন্দ পায়।
২. ভাবী অসমাপিকা: সে গান শিখতে রাজশাহী যায়।
৩. শর্ত অসমাপিকা: গান করলে তার মন ভালো হয়।
১২৭৫ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদ প্রকরণ

যৌগিক ক্রিয়া কাকে বলে? উদাহরণসমূহ লিখুন। [সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৪]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলে।
যেমন: মরে যাওয়া, এগিয়ে চলা, হেসে ওঠা, উঠে পড়া, পেয়ে বসা, বুঝে নেওয়া, বলে ফেলা, চেপে রাখা ইত্যাদি।
১২৭৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ Conjunction & Linkers

Conjunction প্রধানত কত প্রকার? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক ৩ প্রকার
খ ৮ প্রকার
গ ৫ প্রকার
ঘ ২ প্রকার
১২৭৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পারিভাষিক শব্দ

'Crop up'-এর বাংলা পরিভাষা কী? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক শস্য কাটা
খ হঠাৎ উদয়
গ দেখা দেয়া
ঘ সংক্ষিপ্ত করা
১২৭৮ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'স্বভাব কবি' কাকে বলা হয়? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক লালন শাহ
খ জসীমউদ্দীন
গ সুকান্ত ভট্টাচার্য
ঘ গোবিন্দচন্দ্র দাস
১২৭৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

শিকারী বিড়াল গোঁফে চেনা যায়- এখানে 'গোঁফে' কোন কারক? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক কর্ম কারক
খ করণ কারক
গ অপাদান কারক
ঘ অধিকরণ কারক
১২৮০ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস- [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক ঘরে বাইরে
খ চিত্রাঙ্গদা
গ বৌ-ঠাকুরানীর হাট
ঘ চোখের বালি
১২৮১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ Conjunction & Linkers

'যখন মা রান্না করছিলেন, তখন বাবা পেপার পড়ছিলেন। এখানে 'যখন-তখন' কি? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক একজোড়া যোজক
খ একটি প্রত্যয়
গ একজোড়া অব্যয়
ঘ সবকয়টি
১২৮২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ Conjunction & Linkers

সাপেক্ষ যোজক আছে কোন বাক্যে? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক রহিম ও করিম পাশ করেছে
খ এতো পড়লাম, কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না
গ যতোই পড়বে, ততোই শিখবে
ঘ সন্ধ্যা হয়েছে, তাই চলে যাই
১২৮৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষারীতি

বাংলার উপভাষা হিসাবে 'কামরূপী'র অন্তর্গত কোন অঞ্চলটি? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক বিহারের পূর্ব অঞ্চল
খ আসামের বরাক অঞ্চল
গ পশ্চিমবঙ্গ
ঘ ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল
১২৮৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষা

বাংলা ভাষা কোন ভাষা পরিবারের সদস্য? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক ইন্দো-চায়না
খ ইন্দো-ইউরোপীয়
গ থাই-মালয়
ঘ আরব-আফ্রিকা