চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

গণিত এর প্রশ্নসমূহ মোট 2210 টি
১৩৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

একটি পেনসিল ১.২৫ টাকায় কিনে ১.৩০ টাকায় বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (রাইন)]

ক ১০%
খ ৮%
গ ৫%
ঘ ৪%
১৩৪ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বৃত্ত

দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ১ : ৩। এদের ক্ষেত্রফলের অনুপাত কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক ১ : ২৭
খ ১ : ৯
গ ১ : ১২
ঘ ১ : ১৮
১৩৫ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

দুটি সংখ্যার বিয়োগফল ৩৭ এবং যোগফল বিয়োগফলের ১১ গুণ। সংখ্যা দুটি কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক ২০, ৫৭
খ ১৯, ৫৬
গ ১৮৫, ২২২
ঘ ১৭০, ২০৭
১৩৬ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বিন্দু, রেখা ও কোণ

দুই সমকোণ থেকে বড়, কিন্তু চার সমকোণ থেকে ছোট, সে ধরনের কোণের নাম কী? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক সুক্ষ্ম কোণ
খ স্থূল কোণ
গ সম্পূরক কোণ
ঘ প্রবৃদ্ধ কোণ
১৩৭ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ২০ বছর। পিতার বয়স কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক ২০ বছর
খ ৪০ বছর
গ ৫০ বছর
ঘ ৬০ বছর
১৩৮ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ট্রেন

১২০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস একটি লাইট পোস্টকে ৬ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘণ্টায় কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক ৭২
খ ৪৮
গ ৩৬
ঘ ৯৬
১৩৯ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$a = 2, b = 3$ হলে $2a + 4b$ এর সাথে $2a^2 + a - b$ যোগ করলে যোগফল কত হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক 15
খ 17
গ 19
ঘ 23
১৪০ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লসাগু ও গসাগু

দুইটি সংখ্যার গুণফল ৩১৫। সংখ্যা দুটির ল.সা.গু ১০৫ হলে, গ.সা.গু কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক ১৪
খ ৩
গ ১২
ঘ ৬
১৪১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

চালের দাম ২৫% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন চালের খরচ অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতভাগ (শতকরা) কত কমালেন? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক ১৬
খ ১৮
গ ২০
ঘ ২৫
১৪২ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হয়, তবে ক্ষেত্রফল কত হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ভলগা)]

ক $\frac{\sqrt{3}}{4} a^2$
খ $\frac{\sqrt{3}}{2} a^2$
গ $\frac{3}{2} a^2$
ঘ $\frac{1}{2} a^2$
১৪৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সুদকষা/মুনাফা

কোনো মূলধন ৬ বছরের জন্য ধার দেয়া হয়। লাভের হার প্রথম ৩ বছরের জন্য ৫% এবং শেষ ৩ বছরের জন্য ৪% নির্দিষ্ট করা হয়। ৬ বছর পর লাভসহ টাকার পরিমাণ ১২৭ টাকা হলে মূলধন কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ভলগা)]

ক ১০০ টাকা
খ ৯০ টাকা
গ ৮০ টাকা
ঘ ৭০ টাকা
১৪৪ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

৯, ৩৬, ৮১, ১৪৪, ............ ধারাটির পরবর্তী সংখ্যা কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ভলগা)]

ক ১৬৯
খ ২২৫
গ ২৫৬
ঘ ২৭২