চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
বাংলা এর প্রশ্নসমূহ মোট 2902 টি
১৭৮৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ প্রয়োগ-অপপ্রয়োগ

'বিরাট গরু-ছাগলের হাট' - ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিরাট শব্দটি হাটকে বিশেষিত করছে
খ বিরাট শব্দটি গরু-ছাগলকে বিশেষিত করছে
গ বিশেষণের অবস্থান যে-কোনো জায়গায় হতে পারে
ঘ বহুল ব্যবহারে প্রয়োগ-অশুদ্ধতা হারিয়েছে
১৭৯০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায় - [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে
খ যে স্বরধ্বনি উচ্চারণে জিভ উঁচু হয়
গ যে স্বরধ্বনি অবিকৃতভাবে উচ্চারিত হয়
ঘ যে স্বরধ্বনি উচ্চারণে বিকৃতি ঘটে
১৭৯১ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'প্রভাতফেরির মিছিল যাবে/ ছড়াও ফুলের বন্যা,/ বিষাদগীতি গাইছে পথে/ তিতুমীরের কন্যা।' - কার লেখা? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক শামসুর রাহমান
খ আল মাহমুদ
গ আহসান হাবীব
ঘ আবদুল গাফ্‌ফার চৌধুরী
১৭৯২ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বাংলা কাব্য
খ দিবারাত্রির কাব্য
গ শেষের কবিতা
ঘ নদী ও নারী
১৭৯৩ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'রক্তকরবী' নাটকের অন্তর্গত বিষয় কী? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নতুনের জয়গান গাওয়া
খ সামন্তবাদের বিলুপ্তি দেখানো
গ শ্রমিকদের অপ্রাপ্তি তুলে ধরা
ঘ পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো
১৭৯৪ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র 'চাঁদের অমাবস্যা' উপন্যাসে কোন জীবনদর্শনের রূপায়ণ ঘটেছে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মার্কসবাদ
খ বাস্তববাদ
গ অস্তিত্ববাদ
ঘ পরাবাস্তববাদ
১৭৯৫ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

কোন মঙ্গলকাব্যে ঐতিহাসিক চরিত্র আছে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মনসামঙ্গল
খ চণ্ডীমঙ্গল
গ অন্নদামঙ্গল
ঘ ধর্মমঙ্গল
১৭৯৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষা

গৌড়ী প্রাকৃত বলতে বোঝায়- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক গৌড় অঞ্চলের মুখের ভাষা
খ গৌড় সাহিত্যের স্বাভাবিক রীতি
গ গৌড় ভাষার লিখিত নমুনা
ঘ গৌড় ভাষার বিকৃত উচ্চারণ
১৭৯৭ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

’শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের অংশ নয় কোনটি? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নৌকা খণ্ড
খ হার খণ্ড
গ রাধা বিরহ
ঘ প্রণয় খণ্ড
১৭৯৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পারিভাষিক শব্দ

'Glossary' শব্দের বাংলা পরিভাষা- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক জ্ঞাপনপত্র
খ সর্বসাকল্যে
গ শব্দার্থপঞ্জি
ঘ গুদামজাত
১৭৯৯ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

'এমন পিরিতি কভু নাহি দেখি শুনি।/পরানে পরান বান্ধা আপনা আপনি।।' কার লেখা? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিদ্যাপতি
খ চণ্ডীদাস
গ জ্ঞানদাস
ঘ গোবিন্দদাস
১৮০০ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?' কোন উপন্যাসে আছে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'
খ রবীন্দ্রনাথের 'গোরা'
গ শরৎচন্দ্রের 'চরিত্রহীন'
ঘ বিভূতিভূষণের 'আরণ্যক'