চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
বাংলা এর প্রশ্নসমূহ মোট 2992 টি
২২২১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

নিচের কোনটি অশুদ্ধ? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অহিংস - সহিংস
খ প্রসন্ন - বিষণ্ণ
গ দোষী - নির্দোষী
ঘ নিষ্পাপ - পাপিনী
২২২২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

'বিস্ময়াপন্ন' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিস্ময় দ্বারা আপন্ন
খ বিস্ময়ে আপন্ন
গ বিস্ময়কে আপন্ন
ঘ বিস্ময়ে যে আপন্ন
২২২৩ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়'-কে স্মরণ করেছেন কেন? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
খ ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
গ প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
ঘ প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
২২২৪ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।'-রবীন্দ্রনাথের এ গানে 'নিছনি' কী অর্থে ব্যবহৃত হয়েছে? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অপনোদন অর্থে
খ পূজা অর্থে
গ বিলানো অর্থে
ঘ ‍উপহার অর্থে
২২২৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক তৃতীয় বর্ণ
খ দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
গ প্রথম ও দ্বিতীয় বর্ণ
ঘ দ্বিতীয় ও তৃতীয় বর্ণ
২২২৬ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'- কে বলেছেন? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মোতাহের হোসেন চৌধুরী
খ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
গ প্রমথ চৌধুরী
ঘ কাজী আব্দুল ওদুদ
২২২৭ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৯১০
খ ১৯১১
গ ১৯১২
ঘ ১৯১৩
২২২৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষা

বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আলমগীরনামা
খ আইন-ই-আকবরী
গ আকবরনামা
ঘ তুজুক-ই-আকবরী
২২২৯ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের 'ঘরে বাইরে' উপন্যাসের? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিহারী-বিনোদিনী
খ নিখিলেস-বিমলা
গ মধুসূদন-কুমুদিনী
ঘ অমিত-লাবণ্য
২২৩০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

'রবীন্দ্র'-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক রবী + ইন্দ্র
খ রবী + ঈন্দ্র
গ রবি + ইন্দ্র
ঘ রবি + ঈন্দ্র
২২৩১ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'আমি কিংবদন্তীর কথা বলছি' - কবিতাটি কার লেখা? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক শামসুর রাহমান
খ আল মাহমুদ
গ আবুল ফজল
ঘ আবু জাফর ওবায়দুল্লাহ
২২৩২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পারিভাষিক শব্দ

'Null and Void'-এর বাংলা পরিভাষা কী? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বাতিল
খ পালাবদল
গ মামুলি
ঘ নিরপেক্ষ