চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

গণিত এর প্রশ্নসমূহ মোট 2264 টি
১৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

পিতা ও মাতার বয়সের গড় ৩০ বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৪ বছর হলে, পুত্রের বয়স কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মিসিসিপি)]

ক ৮ বছর
খ ১০ বছর
গ ১১ বছর
ঘ ১২ বছর
১৪ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

টাকায় ৫টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে লেবু বিক্রয় করলে ২৫% লাভ হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মিসিসিপি)]

ক ৬টা
খ ৫টা
গ ৪টা
ঘ ৩টা
১৫ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ১০টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মিসিসিপি)]

ক ১২
খ ১৩
গ ১৪
ঘ ১৬
১৬ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

$\frac{x}{2} + 3 = \frac{x}{3} + 4 \text{ সমীকরণে } x \text{ এর মান কত?}$ [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মিসিসিপি)]

ক 6
খ 7
গ - 6
ঘ - 7
১৭ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তাঁর সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত হবে- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মিসিসিপি)]

ক ৩ : ৫
খ ৪ : ৫
গ ১ : ৫
ঘ ২ : ৫
১৮ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ১৮,০০০ টাকা হলে, ১টি ভেড়ার মূল্য কত হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মিসিসিপি)]

ক ১৫০০ টাকা
খ ২০০০ টাকা
গ ২৫০০ টাকা
ঘ ৩০০০ টাকা
১৯ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

২টি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মিসিসিপি)]

ক ৭ ও ১১
খ ১২ ও ১৮
গ ১০ ও ২৪
ঘ ১০ ও ১৬
২০ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ চতুর্ভুজ ও বহুভুজ

কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মিসিসিপি)]

ক (১/২)(দৈর্ঘ্য + উচ্চতা)
খ দৈর্ঘ্য × প্রস্থ
গ ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
ঘ ভূমি × উচ্চতা
২১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

(২/৩) ÷ (৪/৫) এর (২০/২১) = কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মিসিসিপি)]

ক ১/৩
খ ৭/৮
গ ৫/৬০
ঘ ৮/২১
২২ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

1 + 2 + 3 + 4 +..................+ 22 = কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মিসিসিপি)]

ক 253
খ 254
গ 256
ঘ 258
২৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজটি ৩৬ জন লোকে কত দিনে সম্পন্ন করতে পারবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মিসিসিপি)]

ক ২৪ দিনে
খ ২৮ দিনে
গ ৩০ দিনে
ঘ ৩৬ দিনে
২৪ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (হোয়াংহো)]

ক ৪৫০০ টাকা
খ ৫০০০ টাকা
গ ৫৫০০ টাকা
ঘ ৬০০০ টাকা