চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
বাংলা এর প্রশ্নসমূহ মোট 2902 টি
২৪০১ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম- [২৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক বঙ্গভাষা ও সাহিত্য
খ বাংলা সাহিত্যের কথা
গ বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
ঘ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
২৪০২ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

'শাহনামা' মৌলিক গ্রন্থটি কার? [২৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক মালিক জয়সী
খ ফেরদৌসী
গ সৈয়দ হামজা
ঘ কাজী দৌলত উজির বাহরাম খাঁ
২৪০৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ছন্দ

'অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো- [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অন্ত্যমিল আছে
খ অন্ত্যমিল নেই
গ চরণের প্রথমে মিল থাকে
ঘ বিশ মাত্রার পর্ব থাকে
২৪০৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোনটি শুদ্ধ বানান? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দন্দ
খ দ্বন্দ
গ দ্বন্দ্ব
ঘ দন্ব
২৪০৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ছন্দ

বাংলা ছন্দ কত রকমের? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক এক রকমের
খ দু রকমের
গ তিন রকমের
ঘ চার রকমের
২৪০৬ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বলাকা
খ সোনারতরী
গ চিত্রা
ঘ পুনশ্চ
২৪০৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য

'যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে' কোন ধরনের বাক্য? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সরল
খ জটিল
গ যৌগিক
ঘ অনুজ্ঞামূলক
২৪০৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

'সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা'-এই বাক্যে 'ঔষধ' শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কর্ম কারকে শূন্য
খ সম্প্রদানে সপ্তমী
গ অধিকরণে শূন্য
ঘ কর্তৃকারকে শূন্য
২৪০৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

'চাঁদমুখ'-এর ব্যাসবাক্য হলো- [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক চাঁদমুখের ন্যায়
খ চাঁদের মত মুখ
গ চাঁদ মুখ যার
ঘ চাঁদরূপ মুখ
২৪১০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দ্বন্দ্ব সমাস
খ রূপক সমাস
গ বহুব্রীহি সমাস
ঘ দ্বিগু সমাস
২৪১১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে- [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নিদাঘ
খ নশ্বর
গ নষ্টমান
ঘ বিনশ্বর
২৪১২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

'ক্ষীয়মাণ'-এর বিপরীত শব্দ কী? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বৃহৎ
খ বর্ধিষ্ণু
গ বর্ধমান
ঘ বৃদ্ধিপ্রাপ্ত