চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
বাংলা এর প্রশ্নসমূহ মোট 2992 টি
২৪৯৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য

'যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে' কোন ধরনের বাক্য? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সরল
খ জটিল
গ যৌগিক
ঘ অনুজ্ঞামূলক
২৪৯৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

'সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা'-এই বাক্যে 'ঔষধ' শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কর্ম কারকে শূন্য
খ সম্প্রদানে সপ্তমী
গ অধিকরণে শূন্য
ঘ কর্তৃকারকে শূন্য
২৪৯৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

'চাঁদমুখ'-এর ব্যাসবাক্য হলো- [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক চাঁদমুখের ন্যায়
খ চাঁদের মত মুখ
গ চাঁদ মুখ যার
ঘ চাঁদরূপ মুখ
২৫০০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দ্বন্দ্ব সমাস
খ রূপক সমাস
গ বহুব্রীহি সমাস
ঘ দ্বিগু সমাস
২৫০১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে- [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নিদাঘ
খ নশ্বর
গ নষ্টমান
ঘ বিনশ্বর
২৫০২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

'ক্ষীয়মাণ'-এর বিপরীত শব্দ কী? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বৃহৎ
খ বর্ধিষ্ণু
গ বর্ধমান
ঘ বৃদ্ধিপ্রাপ্ত
২৫০৩ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মাইকেল মধুসূদন দত্ত
খ রবীন্দ্রনাথ ঠাকুর
গ দেবেন্দ্রনাথ সেন
ঘ মোহিতলাল মজুমদার
২৫০৪ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ভাষার ইতিবৃত্ত
খ আধুনিক ভাষাতত্ত্ব
গ মনীষা মঞ্জুষা
ঘ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
২৫০৫ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নাটক
খ উপন্যাস
গ কাব্য
ঘ ছোটগল্প
২৫০৬ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক শওকত ওসমান
খ জহির রায়হান
গ শহীদুল্লাহ কায়সার
ঘ রশীদ করীম
২৫০৭ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সমাপ্তি
খ দেনা-পাওনা
গ পোস্ট-মাস্টার
ঘ মধ্যবর্তিনী
২৫০৮ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্য নিষিদ্ধ হয়? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিদ্রোহী
খ আনন্দময়ীর আগমনে
গ রক্তাম্বরধারিণী মা
ঘ কোনটিই নয়