চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
বাংলা এর প্রশ্নসমূহ মোট 2892 টি
২৮৫৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

'এ কাজ করতে আমি বদ্ধ পরিকর'- এখানে 'পরিকর' শব্দের অর্থ কী? [মূল প্রশ্নে 'পরিবার' লেখা ছিল] [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক শ্বাস
খ প্রতিজ্ঞা
গ কোমর
ঘ প্রতিশ্রুত
২৮৫৮ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ কায়কোবাদ
গ ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ ইসমাইল হোসেন সিরাজী
২৮৫৯ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক ২
খ ৩
গ ৪
ঘ ৫
২৮৬০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদাশ্রিত নির্দেশক

'পরিবার থেকেই শিক্ষার শুরু'-এখানে 'থেকে' শব্দের সাথে যুক্ত 'ই'-এর ব্যাকরণিক পরিচয় কী? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক উপসর্গ
খ প্রত্যয়
গ ধাতু
ঘ বলক
২৮৬১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোন্ গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সারথী, নিরীহ, নীরোগ
খ প্রমান, অঙ্গন, দর্পণ
গ অনাথা, সুকণ্ঠী, অনুস্টেয়
ঘ একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী
২৮৬২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোনটি সঠিক বানান? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক Gazete
খ Gazzete
গ Gaggete
ঘ Gazette
২৮৬৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোন্ বানানটি শুদ্ধ? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নিশিথিনি
খ কথোপকথন
গ পিপিলিকা
ঘ সমিচিন
২৮৬৪ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

পুঁথি সাহিত্যে প্রাচীনতম লেখক কে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ভারত চন্দ্র রায়
খ কাজী দৌলত
গ আবদুল হাকিম
ঘ ফকির গরীবুল্লাহ
২৮৬৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

'প্রাচ্য' শব্দের বিপরীত শব্দ কোনটি? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক প্রতীচ্য
খ প্রাচ্যহীন
গ অপ্রাচ্য
ঘ নবীন
২৮৬৬ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৬টি
খ ৪টি
গ ৫টি
ঘ ৭টি
২৮৬৭ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

মৈয়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়েছে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ২৩টি
খ ২০টি
গ ২২টি
ঘ ২৫টি
২৮৬৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

কোন্ বাক্যে সমধাতুজ কর্ম রয়েছে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সে বই পড়ছে।
খ সে গভীর চিন্তায় মগ্ন।
গ আজ এমন ঘুম ঘুমিয়েছি!
ঘ সে খেলা করছে।