চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
বাংলা এর প্রশ্নসমূহ মোট 2902 টি
৫১৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না, তাকে বলে- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (১৪ জেলা)]

ক ক্ষণপ্রভা
খ রোগ
গ ক্ষণস্থায়ী জ্যোতি
ঘ অনুসূয়া
৫১৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাচ্য

কোন বাক্যে ভাববাচ্যে কর্তার উদাহরণ দেওয়া হয়েছে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (১৪ জেলা)]

ক ছুটি হলে ঘণ্টা বাজে
খ তাকে গ্রামে যেতে হবে
গ আমার যাওয়া হবে না
ঘ সে গ্রামে যাবে
৫১৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

‘মন না মতি’ বাগধারাটির অর্থ কী? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (১৪ জেলা)]

ক অরাজগ
খ অপদার্থ
গ মূল্যবান
ঘ অস্থির মানব মন
৫২০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

'শ্বশ্রূ' এর অর্থ কি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (১৪ জেলা)]

ক শশুর
খ দাড়ি-গোঁফ
গ অশ্রু
ঘ শাশুড়ি
৫২১ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

‘চাষাভুষার কাব্য’ কার সাহিত্যকর্ম? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (১৪ জেলা)]

ক জীবনানন্দ দাশ
খ বেগম সুফিয়া কামাল
গ কাজী নজরুল ইসলাম
ঘ নির্মলেন্দু গুণ
৫২২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধাতু

শব্দের মূলকে বলে- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (১৪ জেলা)]

ক কারক
খ প্রকৃতি
গ বিভক্তি
ঘ ধাতু
৫২৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

‘সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা’ - এখানে ‘সর্বাঙ্গে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (১৪ জেলা)]

ক অধিকরণে দ্বিতীয়া
খ অধিকরণে সপ্তমী
গ কর্তায় সপ্তমী
ঘ অপাদানে তৃতীয়া
৫২৪ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

“এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি”-
চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ?
[প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (১৪ জেলা)]

ক দেবতার গ্রাস
খ পুরাতন ভৃত্য
গ নিষ্ফল উপহার
ঘ দুই বিঘা জমি
৫২৫ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

বানান শুদ্ধ করে লিখুন: বুদ্ধিজিবি, শ্বাশত, সমিচীন, দুরাবস্থা। [মেডিকেল অফিসার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
১. বুদ্ধিজিবি = বুদ্ধিজীবী
২. শ্বাশত = শাশ্বত
৩. সমিচীন = সমীচীন
৪. দুরাবস্থা = দুরবস্থা
৫২৬ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

এক কথায় প্রকাশ করুন: পায়ে হাঁটা, যে বুকে হাঁটে চলে, যা লাফিয়ে চলে, হস্তী রাখার স্থান। [মেডিকেল অফিসার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
১. পায়ে হাঁটা = পদব্রজ
২. যে বুকে হেঁটে চলে = উরগ (বা সরীসৃপ)
৩. যা লাফিয়ে চলে = প্লবগ
৪. হস্তী রাখার স্থান = পিলখানা
৫২৭ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

বাগধারাগুলোর অর্থ লিখে বাক্যে প্রয়োগ করুন: কাঁচা হাত, ঝাঁকের কই, ধামাধরা। [মেডিকেল অফিসার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
১. কাঁচা হাত (অদক্ষ): কাঁচা হাতের লেখা বলে প্রবন্ধটিতে বেশ কিছু ভুল রয়ে গেছে।
২. ঝাঁকের কই (একই দলের লোক বা সমস্বভাবের লোক): ওরা সবাই ঝাঁকের কই, তাই একজনের দুর্নীতির বিরুদ্ধে অন্যজন কখনো কথা বলবে না।
৩. ধামাধরা (তোষামোদকারী): সমাজে ধামাধরা লোকের অভাব নেই, কিন্তু বিপদের সময় প্রকৃত বন্ধু পাওয়া কঠিন।
৫২৮ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য শুদ্ধিকরণ

(i) তিনি সানন্দিত চিত্তে সম্মতি দিলেন।
(ii) সে সংকট অবস্থায় পড়েছে।
(iii) আমার অধীনস্থ কর্মচারী বেশ বিশ্বস্তবান।
[মেডিকেল অফিসার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
(i) তিনি সানন্দ চিত্তে সম্মতি দিলেন। (অথবা, তিনি আনন্দিত চিত্তে সম্মতি দিলেন।)
(ii) সে সংকটে পড়েছে। (অথবা, সে সংকটাপন্ন অবস্থায় পড়েছে।)
(iii) আমার অধীন কর্মচারী বেশ বিশ্বস্ত।