চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
সকল বিষয় এর প্রশ্নসমূহ ✍️ শুধুমাত্র লিখিত (535 টি)
৪৯ ✍️ লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: আঞ্চলিক সংস্থাসমূহ, অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি

সার্কের প্রথম নারী চেয়ারপারসন এর নাম লিখুন। [উচ্চমান সহকারী - বিনা ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি ১৯৯৩ সালে সার্কের চেয়ারপারসন হন।
৫০ ✍️ লিখিত বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের অর্থনীতি

TIN -এর পূর্ণরূপ কি? [উচ্চমান সহকারী - বিনা ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
Taxpayer's Identification Number.
৫১ ✍️ লিখিত বাংলাদেশ বিষয়াবলী অসহযোগ আন্দোলন, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য

বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন? [উচ্চমান সহকারী - বিনা ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
১ নং সেক্টরে।
৫২ ✍️ লিখিত বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম কি? [উচ্চমান সহকারী - বিনা ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
সৈয়দ মঈনুল হোসেন।
৫৩ ✍️ লিখিত গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$2x+3y=13$ এবং $xy=6$ হলে $8x^3 + 27y^3$ এর মান নির্ণয় করুন। [উচ্চমান সহকারী - বিনা ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
দেওয়া আছে, $2x + 3y = 13$ এবং $xy = 6$।
প্রদত্ত রাশি = $8x^3 + 27y^3$
$= (2x)^3 + (3y)^3$
$= (2x + 3y)^3 - 3 \cdot 2x \cdot 3y(2x + 3y)$ [যেহেতু $a^3 + b^3 = (a+b)^3 - 3ab(a+b)$]
$= (2x + 3y)^3 - 18xy(2x + 3y)$
$= (13)^3 - 18 \times 6 \times 13$ [মান বসিয়ে]
$= 2197 - 1404$
$= 793$
উত্তর: ৭৯৩।
৫৪ ✍️ লিখিত গণিত বীজগণিত ↳ সমীকরণ

কোনো বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে ৬ জন করে ছাত্রী বসালে ২ টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্রী সংখ্যা কত এবং বেঞ্চের সংখ্যা কত? [উচ্চমান সহকারী - বিনা ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
মনে করি, শ্রেণীকক্ষে বেঞ্চের সংখ্যা = $x$ টি।
প্রথম শর্তমতে, ২টি বেঞ্চ খালি থাকায় ব্যবহৃত বেঞ্চ = $(x - 2)$ টি এবং মোট ছাত্রী সংখ্যা = $6(x - 2)$ জন।
দ্বিতীয় শর্তমতে, প্রতি বেঞ্চে ৫ জন করে বসলে ৬ জন দাঁড়িয়ে থাকে, তাই মোট ছাত্রী সংখ্যা = $(5x + 6)$ জন।
সুতরাং, $6(x - 2) = 5x + 6$
বা, $6x - 12 = 5x + 6$
বা, $6x - 5x = 6 + 12$
∴ x = 18$ অতএব, বেঞ্চের সংখ্যা = ১৮ টি। এবং ছাত্রী সংখ্যা = $5\times 18 + 6 = 90 + 6 = 96$ জন।
উত্তর: ছাত্রী সংখ্যা ৯৬ জন এবং বেঞ্চের সংখ্যা ১৮ টি।
৫৫ ✍️ লিখিত গণিত বীজগণিত ↳ সমীকরণ

দুই অংকবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১৫ এবং তাদের বিয়োগফল ৩ হলে সংখ্যাটি কত? [উচ্চমান সহকারী - বিনা ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
মনে করি, সংখ্যাটির অঙ্ক দুটি যথাক্রমে $x$ ও $y$ (যেখানে $x > y$)।
প্রশ্নমতে,
$x + y = 15$ ....... (i)
$x - y = 3$ ....... (ii)
সমীকরণ (i) ও (ii) যোগ করে পাই,
$2x = 18 \implies x = 9$
(i) নং সমীকরণে $x$-এর মান বসিয়ে পাই,
$9 + y = 15 \implies y = 15 - 9 = 6$
যেহেতু কোন অঙ্কটি দশক বা একক স্থানীয় তা নির্দিষ্ট করে বলা নেই, তাই সংখ্যাটি হবে $(10x + y) = 10(9) + 6 = 96$ অথবা $(10y + x) = 10(6) + 9 = 69$।
উত্তর: ৯৬ অথবা ৬৯।
৫৬ ✍️ লিখিত গণিত পাটিগণিত ↳ নল-চৌবাচ্চা ও কাজ-সময়

৩০ জন লোক কোন কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভ হওয়ার ১২ দিন পর ১৫ জন লোক চলে গেল। বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ করতে পারবে? [উচ্চমান সহকারী - বিনা ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
মোট কাজের সময় = ২৪ দিন।
১২ দিন কাজ করার পর অবশিষ্ট দিন থাকে = $(24 - 12) = 12$ দিন।
১৫ জন লোক চলে যাওয়ায় বাকি লোক থাকে = $(30 - 15) = 15$ জন।
এখন,
৩০ জন লোক অবশিষ্ট কাজটি করতে পারে = ১২ দিনে
∴ ১ জন লোক অবশিষ্ট কাজটি করতে পারে = $(12 \times 30)$ দিনে
∴ ১৫ জন লোক অবশিষ্ট কাজটি করতে পারে = $\frac{12 \times 30}{15} = 24$ দিনে।
উত্তর: ২৪ দিনে।
৫৭ ✍️ লিখিত গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৩ মিটার ও লম্ব ৫ মিটার হলে ঐ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত সেন্টিমিটার? [উচ্চমান সহকারী - বিনা ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ = ১৩ মিটার এবং লম্ব = ৫ মিটার।
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি,
$\text{অতিভুজ}^2 = \text{লম্ব}^2 + \text{ভূমি}^2$
বা, $\text{ভূমি}^2 = \text{অতিভুজ}^2 - \text{লম্ব}^2$
বা, $\text{ভূমি} = \sqrt{13^2 - 5^2} = \sqrt{169 - 25} = \sqrt{144} = 12$ মিটার।
যেহেতু উত্তর সেন্টিমিটারে চাওয়া হয়েছে এবং ১ মিটার = ১০০ সেন্টিমিটার,
সুতরাং ভূমির দৈর্ঘ্য = $12 \times 100 = 1200$ সেন্টিমিটার।
উত্তর: ১২০০ সেন্টিমিটার।
৫৮ ✍️ লিখিত ইংরেজি ইংরেজি গ্রামার ↳ Translation

c) তুমি কি কখনও কক্সবাজার গিয়েছো? [উচ্চমান সহকারী - বিনা ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
Have you ever been to Cox's Bazar?
৫৯ ✍️ লিখিত ইংরেজি ইংরেজি গ্রামার ↳ Translation

b) সে কি গতকাল এসেছিল? [উচ্চমান সহকারী - বিনা ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
Did he come yesterday?
৬০ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ প্রবাদ-প্রবচন

a) যত গর্জে তত বর্ষে না [উচ্চমান সহকারী - বিনা ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
A barking dog seldom bites.