চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান
বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।
বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক
বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় (সদর দপ্তর) কোথায় ছিল? [৪৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকার) অস্থায়ী সচিবালয় বা সদর দপ্তর ভারতের কলকাতার ৮ থিয়েটার রোডে অবস্থিত ছিল। এখান থেকেই মূলত রুটিন মাফিক প্রশাসনিক ও যুদ্ধ পরিচালনার সকল কার্যক্রম পরিচালিত হতো।
বাংলাদেশের সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল? [৪৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
স্বাধীন বাংলাদেশে প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা শুরু হয় ১৯৭৩ সালে। ১৯৭২ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPCS) গঠিত হওয়ার পর ১৯৭৩ সালে প্রথম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়? [৪৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
বাংলাদেশে ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে প্রথম সরকার গঠিত হয়, যা ছিল সংসদীয় পদ্ধতির। তবে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রথম নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়? [৪৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
সঠিক উত্তর গ। বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে ১৩৬তম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়। একই দিনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন; 'বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারনা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়" এই ঐতিহাসিকের নাম কি? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ লরেন্স জিরিং (Lawrence Ziring) বাংলাদেশের রাজনীতি সম্পর্কে এই ঐতিহাসিক মন্তব্যটি করেছিলেন।
আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বি-জাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংঘটনটি? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
আশিস নন্দী, শশী থারুর প্রমুখ পন্ডিত ও লেখকের মতে ভারতীয় উপমহাদেশে দ্বি-জাতি তত্ত্বের প্রথম প্রবক্তা বা বীজ বপনকারী রাজনৈতিক সংগঠন হলো মুসলিম লীগ (১৯০৬ সালে প্রতিষ্ঠিত)। পরবর্তীতে ১৯৪০ সালের লাহোর প্রস্তাবে এটি দাপ্তরিক রূপ নেয়।
লর্ড কর্ণওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ায় পূর্বে কোন্ ভূমিকায় ছিলেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
লর্ড কর্ণওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পূর্বে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর অন্যতম প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ইয়নটাউনের যুদ্ধে তিনি মার্কিন ও ফরাসি যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন।
ভাষা-পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবার ভুক্ত? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
ভাষা-পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত অস্ট্রিক-অস্ট্রো এসিয়াটিক (মুন্ডা) ভাষা পরিবারভুক্ত। তাদের মাতৃভাষার নাম 'সাঁওতালি', যার নিজস্ব লিপি আছে যার নাম 'অলচিকি'।
Demographic Dividend বলতে কী বুঝায়? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
Demographic Dividend বা জনমিতিক লভ্যাংশ বলতে বোঝায় কোনো দেশের মোট জনসংখ্যার অনুপাতে কর্মক্ষম বয়সগোষ্ঠীর (১৫ থেকে ৬৪ বছর বয়সীরা) সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা হ্রাস পাওয়া।
বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নিয়ন্ত্রণ, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং হলুদ সাংবাদিকতা রোধে গঠিত দেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল।
বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৬ জুলাই তিনি পুলিশের গুলিতে শহীদ হন।
বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক চা বাগান মৌলভীবাজার জেলায় অবস্থিত (বিশেষ করে শ্রীমঙ্গল উপজেলায়)। বাংলাদেশের মোট চা বাগানের অর্ধেকের বেশি এই জেলাতেই রয়েছে।