চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান
বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।
বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক
বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন
(ঙ) সন্ধি বিচ্ছেদ করুন: পরিচ্ছেদ, তন্মধ্যে [সহকারী রেজিস্টার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]
তন্মধ্যে = তৎ + মধ্যে
(ঘ) মূর্ধন্য-ণ বাচক দুইটি শব্দ লিখুন। [সহকারী রেজিস্টার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]
(গ) "ভাগ্য" শব্দটির দুইটি সমার্থক শব্দ লিখুন। [সহকারী রেজিস্টার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]
(খ) প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন: নৈতিক, ভাবী [সহকারী রেজিস্টার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]
ভাবী = √ভাব + ণিন্ (অথবা √ভাব + ইন্)
(ক) বাগধারা দুইটির অর্থ লিখুন ও বাক্যে ব্যবহার করুন: শরতের শিশির, কড়িকাঠ গোনা [সহকারী রেজিস্টার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]
কড়িকাঠ গোনা (নিরুপায় হয়ে আলস্যে সময় কাটানো / মৃত্যুর প্রহর গোনা): চাকরি হারিয়ে লোকটি এখন ঘরে বসে কড়িকাঠ গুনছে।
ইন্টারনেট আসক্তির কুফল সম্পর্কে অবহিত করে ছোট বোনের নিকট একটি পত্র লিখুন। [সহকারী রেজিস্টার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]
ঢাকা।
স্নেহের রূপা,
আমার আদর ও ভালোবাসা নিও। আশা করি সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছ। গতকাল মায়ের সাথে ফোনে কথা বলে জানতে পারলাম, তুমি ইদানীং পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়েছ এবং দিনের বেশিরভাগ সময় স্মার্টফোনে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কাটাচ্ছ। বিষয়টি জেনে আমি অত্যন্ত উদ্বিগ্ন।
বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু এর অতিরিক্ত ব্যবহার ভয়াবহ আসক্তির জন্ম দেয়। ইন্টারনেট আসক্তির ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়, চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয় এবং নিদ্রাহীনতা দেখা দেয়। পাশাপাশি ভার্চুয়াল জগতে অতিরিক্ত ডুবে থাকার ফলে বাস্তব জীবনের স্বাভাবিক সম্পর্ক ও পড়াশোনায় চরম ধস নামে। তোমার সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাই এখন সময়ের অপচয় করলে ভবিষ্যতে পস্তাতে হবে।
আমি আশা করি, তুমি আজ থেকেই অপ্রয়োজনীয় ইন্টারনেট ব্যবহার কমিয়ে পড়াশোনায় মনোযোগ দেবে। অবসর সময়ে বই পড়া বা খেলাধুলার অভ্যাস গড়ে তোলো। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিও।
ইতি
তোমার বড় ভাই
ক
[খামের ওপর ডানদিকে প্রাপকের ঠিকানা এবং বামদিকে প্রেরকের ঠিকানা লিখতে হবে]