চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

সাধারণ বিজ্ঞান এর প্রশ্নসমূহ মোট 1033 টি
৯১৩ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক মৃদু রঞ্জন রশ্মি
খ গামা রশ্মি
গ বিটা রশ্মি
ঘ কসমিক রশ্মি
৯১৪ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য

পানির জীব হয়েও বাতাসে নিশ্বাস নেয়---- [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক পটকা মাছ
খ হাঙ্গর
গ শুশুক
ঘ জেলী ফিস
৯১৫ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন? [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক চাঁদে কোনো জীব নেই তাই
খ চাঁদে কোনো পানি নেই তাই
গ চাঁদে বায়ুমণ্ডল নেই তাই
ঘ চাঁদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই
৯১৬ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ পৃথিবীর গতি, কাল্পনিক রেখাসমূহ, টেকটোনিক প্লেট, প্রাকৃতিক দুর্যোগ

উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো--- [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক প্রায় ১২ ঘণ্টা
খ প্রায় ২৪ ঘণ্টা
গ প্রায় ৬ ঘণ্টা
ঘ চাঁদের তিথি অনুসারে ভিন্ন
৯১৭ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ বায়ুমন্ডল, আবহাওয়া ও জলবায়ু, বারিমন্ডল

আবহাওয়ায় ৯০% আর্দ্রতা মানে---- [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
খ ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প
গ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
ঘ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০%
৯১৮ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহ, রক্ত

নাড়ির স্পন্দন প্রবাহিত হয় ---- [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক ধমনির ভেতর দিয়ে
খ শিরার ভেতর দিয়ে
গ স্নায়ুর ভেতর দিয়ে
ঘ ল্যাকটিয়ালের ভেতর দিয়ে
৯১৯ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

ডিজিট্যাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি? [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক এলইডি
খ সিলিকন চিপ
গ এলসিডি
ঘ আইসি
৯২০ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

আলট্রাসনোগ্রাফি কী? [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নতুন ধরনের এক্স-রে
খ ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং
গ শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ
ঘ শক্তিশালী শব্দ দিয়ে পিত্তপাথর বিচূর্ণীকরণ
৯২১ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে? [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে
খ ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
গ পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
ঘ মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে
৯২২ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

নিত্য ব্যবহার্য বহু 'এরোসোলের' কৌটায় এখন লেখা থাকে 'সিএফসি' বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক? [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ফুসফুসে রোগ সৃষ্টি করে
খ গ্রিন হাউজ ইফেক্টে অবদান রাখে
গ ওজোনস্তরে ফুটো সৃষ্টি করে
ঘ দাহ্য বলে অগ্নিকাণ্ডের সম্ভাবনা ঘটায়
৯২৩ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহ, রক্ত

কোনটি রক্তের কাজ নয়? [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কলা (Tissue) হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা
খ ক্ষুদ্রান্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
গ হরমোন বিতরণ করা
ঘ জারক রস (enzyme) বিতরণ করা
৯২৪ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহ, রক্ত

'স্ট্রোক' আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে ---এটি কি? [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক হৃৎপিণ্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
খ মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
গ হৃৎপিণ্ডের অংশবিশেষের অসাড়তা
ঘ ফুসফুসে হঠাৎ বিকল হয়ে যাওয়া