চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

গণিত এর প্রশ্নসমূহ মোট 2210 টি
৮৫ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। বাড়িতে ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কতদিন চলবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মেঘনা)]

ক ২৫
খ ৩০
গ ২৪
ঘ ২৮
৮৬ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

রুণার আয় দিনার আয় অপেক্ষা ২৫% বেশি। দিনার আয় রুণার আয় অপেক্ষা শতকরা কত কম? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মেঘনা)]

ক ২০%
খ ২৫%
গ ১৫%
ঘ ১২%
৮৭ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বিন্দু, রেখা ও কোণ

∠A = ৫০ ডিগ্রি। এর পূরক কোণ কত ডিগ্রি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মেঘনা)]

ক ৬০°
খ ৫০°
গ ৪০°
ঘ ৩০°
৮৮ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ নল-চৌবাচ্চা ও কাজ-সময়

একটি নল খালি চৌবাচ্চাকে ১৮ মিনিটে পূর্ণ করে ও অপর একটি নল ১২ মিনিটে খালি করে। অর্ধ পানিপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি খালি হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মেঘনা)]

ক ৪৮ মিনিট
খ ৩৬ মিনিট
গ ২৪ মিনিট
ঘ ১৮ মিনিট
৮৯ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

এক খণ্ড রশিকে ৩ : ৪ অনুপাতে কর্তন করা হল। বৃহত্তর অংশ ১২.৮ মিটার হলে, ক্ষুদ্রতর অংশ হবে- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (বুড়িগঙ্গা)]

ক ৮.২ মিটার
খ ৯.৬ মিটার
গ ৯.৮ মিটার
ঘ ১০.২ মিটার
৯০ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

পিতা ও মাতার বয়সের গড় ৪২ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের গড় বয়স ৩২ বছর। পুত্রের বয়স কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (বুড়িগঙ্গা)]

ক ৮ বছর
খ ১০ বছর
গ ১২ বছর
ঘ ১৪ বছর
৯১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

২৫ জন শ্রমিক একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। ১০ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (বুড়িগঙ্গা)]

ক ৮ জন
খ ১০ জন
গ ১২ জন
ঘ ১৫ জন
৯২ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$x + y = 7$ এবং $xy = 10$ হলে, $(x - y)^2$ এর মান কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (বুড়িগঙ্গা)]

ক 3
খ 6
গ 9
ঘ 12
৯৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

দুইটি রাশির অনুপাত ৬ : ১৩। উত্তররাশি ৯১ হলে, পূর্বরাশি কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (বুড়িগঙ্গা)]

ক ৪২
খ ৫৪
গ ৫৭
ঘ ৬২
৯৪ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সুদকষা/মুনাফা

বার্ষিক শতকরা ৫.০০ টাকা হার সুদে কত সময়ে ৩০০ টাকা সুদ- আসলে ৪০৫ টাকা হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (বুড়িগঙ্গা)]

ক ৫ বছর
খ (১১/২) বছর
গ ৭ বছর
ঘ (১৫/২) বছর
৯৫ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ নৌকা ও স্রোত

লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১২ কিমি ও ৪ কিমি। নদীপথে ৩২ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (বুড়িগঙ্গা)]

ক ৪ ঘণ্টা
খ (৯/২) ঘণ্টা
গ (১১/২) ঘণ্টা
ঘ ৬ ঘণ্টা
৯৬ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ নৌকা ও স্রোত

লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. যেয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (দাজলা)]

ক ৩ ঘণ্টা
খ ৪ ঘণ্টা
গ (৯/২) ঘণ্টা
ঘ ৫ ঘণ্টা