চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

সাধারণ বিজ্ঞান এর প্রশ্নসমূহ মোট 1075 টি
৯৬১ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

ডিজিট্যাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি? [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক এলইডি
খ সিলিকন চিপ
গ এলসিডি
ঘ আইসি
৯৬২ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

আলট্রাসনোগ্রাফি কী? [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নতুন ধরনের এক্স-রে
খ ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং
গ শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ
ঘ শক্তিশালী শব্দ দিয়ে পিত্তপাথর বিচূর্ণীকরণ
৯৬৩ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে? [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে
খ ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
গ পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
ঘ মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে
৯৬৪ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

নিত্য ব্যবহার্য বহু 'এরোসোলের' কৌটায় এখন লেখা থাকে 'সিএফসি' বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক? [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ফুসফুসে রোগ সৃষ্টি করে
খ গ্রিন হাউজ ইফেক্টে অবদান রাখে
গ ওজোনস্তরে ফুটো সৃষ্টি করে
ঘ দাহ্য বলে অগ্নিকাণ্ডের সম্ভাবনা ঘটায়
৯৬৫ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহ, রক্ত

কোনটি রক্তের কাজ নয়? [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কলা (Tissue) হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা
খ ক্ষুদ্রান্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
গ হরমোন বিতরণ করা
ঘ জারক রস (enzyme) বিতরণ করা
৯৬৬ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহ, রক্ত

'স্ট্রোক' আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে ---এটি কি? [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক হৃৎপিণ্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
খ মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
গ হৃৎপিণ্ডের অংশবিশেষের অসাড়তা
ঘ ফুসফুসে হঠাৎ বিকল হয়ে যাওয়া
৯৬৭ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

বাংলাদেশে তড়িৎ-এর কম্পাঙ্ক (frequency) প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর্য কী? [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বদ্ধ হয়
খ প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রম করে
গ প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
ঘ প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করে
৯৬৮ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

আকাশ নীল দেখায় কেন? [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে
খ নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
গ নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
ঘ নীল আলোর প্রতিফলন বেশি বলে
৯৬৯ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক প্রতিফলন
খ প্রতিধ্বনি
গ প্রতিসরণ
ঘ প্রতিসরাঙ্ক
৯৭০ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক--- [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক আসলের সমান হবে
খ আসলের চেয়ে বেশি হবে
গ আসলের চেয়ে কম হবে
ঘ আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে
৯৭১ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক লাল
খ সবুজ
গ নীল
ঘ বেগুনি
৯৭২ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ

সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কী গ্যাস ব্যবহার করা হয়? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক নাইট্রোজেন
খ হিলিয়াম
গ নিয়ন
ঘ অক্সিজেন