চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
বাংলা এর প্রশ্নসমূহ মোট 2902 টি
৯৯৭ ✍️ লিখিত বাংলা বাংলা সাহিত্য ↳ প্রবাদ-প্রবচন

ঙ. অতি লোভে তাঁতি নষ্ট। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
Grasp all, lose all.
৯৯৮ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

ঙ. বানান শুদ্ধ করে লিখুন: অধ্যায়ন, ইস্তেফাপত্র, সমীচিন, অন্বেষন। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
অধ্যায়ন- অধ্যয়ন
ইস্তেফাপত্র- ইস্তফাপত্র
সমীচিন- সমীচীন
অন্বেষন- অন্বেষণ
৯৯৯ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

ঘ. সন্ধি-বিচ্ছেদ করুন: বনস্পতি, দুর্যোগ, পরস্পর, জনৈক। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
বনস্পতি = বন+পতি।
দুর্যোগ = দুঃ+যোগ।
পরস্পর = পর+পর।
জনৈক = জন+এক।
১০০০ ✍️ লিখিত বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

গ. 'ভোরের পাখি' কার উপাধি? তিনি কেন বিখ্যাত? [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
বিহারীলাল চক্রবর্তীর উপাধি 'ভোরের পাখি'। যে কবিতায় কবির একান্ত ব্যক্তিগত কামনা-বাসনা ও আনন্দবেদনা প্রাণের অন্তঃস্থল থেকে আবেগকম্পিত সুরে অখণ্ড ভাবমূর্তিতে আত্মপ্রকাশ করে তাকে 'গীতিকবিতা' বলে। বিহারীলালই প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত আবেগ-অনুভূতি ও গীতচ্ছ্বাস সহযোগে গীতিকবিতা রচনা করে নতুন এক ধারা সৃষ্টি করেন বলেই তাকে 'ভোরের পাখি' বলা হয়। এ গীতিকবিতার জন্য তিনি বিখ্যাত।
১০০১ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

খ. 'অঙ্গীকার' ও 'উষা' শব্দ দুটির একটি করে সমার্থক ও বিপরীত শব্দ লিখুন। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
অঙ্গীকার: সমার্থক শব্দ - প্রতিশ্রুতি; বিপরীত শব্দ - অস্বীকার।
উষা: সমার্থক শব্দ - প্রভাত; বিপরীত শব্দ - গোধূলি।
১০০২ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

ক. 'নাক গলানো' ও 'আকাশ ভেঙে পড়া' বাগধারার অর্থ উল্লেখে বাক্য রচনা করুন। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
নাক গলানো (অনধিকার চর্চা): অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো খুব খারাপ স্বভাব।
আকাশ ভেঙে পড়া (হঠাৎ বিপদ হওয়া): একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির হঠাৎ মৃত্যুতে পরিবারটির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে।
১০০৩ ✍️ লিখিত বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

উচ্চ পদে বসিলেই উচ্চ লোক নয়,
গুণের আদর হলে গুণীজন কয়।
[জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
[উক্ত প্রশ্নের সমাধান মূল প্রশ্নপত্রে অনুচ্ছেদ আকারে বিস্তারিত লিখার অংশ]
১০০৪ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'ঠাকুরমার ঝুলি' রূপকথার বই কে সম্পাদন করেন? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক চন্দ্রকুমার দে
খ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
গ গোরক্ষক গোষ্টীচাঁদ
ঘ দ্বিজ কানাই
১০০৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ৬
খ ৭
গ ১০
ঘ ১১
১০০৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ প্রত্যয়

‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক মনু+ষ্ণ
খ মনু+অব
গ মা+নব
ঘ মান+অব
১০০৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষারীতি

সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ক্রিয়াপদ হ্রস্বতর
খ বিশেষ্যের আধিক্য
গ ক্রিয়াপদ দীর্ঘ
ঘ অনুসর্গ হ্রস্বতর
১০০৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

কোনটি আরবি শব্দ? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক নামাজ
খ রোজা
গ খোদা
ঘ আদালত