চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
বাংলা এর প্রশ্নসমূহ মোট 2992 টি
১০৮১ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'বিষের বাঁশি' কাজী নজরুল ইসলাম রচিত একটি- [ক্যান্টনমেন্ট জুনিয়র শিক্ষক ২০২৬]

ক গল্প
খ উপন্যাস
গ কাব্য
ঘ প্রবন্ধ
১০৮২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

'যা বলা হয়নি' তাকে এক কথায় কী বলে? [ক্যান্টনমেন্ট জুনিয়র শিক্ষক ২০২৬]

ক না কথা
খ অনুক্ত
গ নির্বাক
ঘ মূক
১০৮৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

'পাপে বিরত হও।' 'পাপে' কোন কারকে কোন বিভক্তি? [ক্যান্টনমেন্ট জুনিয়র শিক্ষক ২০২৬]

ক করণে সপ্তমী
খ কর্মে সপ্তমী
গ অপাদানে সপ্তমী
ঘ কর্তায় সপ্তমী
১০৮৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বচন

বচনবাচক শব্দের আগে কী বসে? [ক্যান্টনমেন্ট জুনিয়র শিক্ষক ২০২৬]

ক গোটা
খ খানা
গ টুকু
ঘ পাটি
১০৮৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ণ-ত্ব বিধান

ঋ-কার ও র-এর পর ব্যবহার হয়- [ক্যান্টনমেন্ট জুনিয়র শিক্ষক ২০২৬]

ক 'স'
খ 'শ'
গ 'ষ'
ঘ 'ক'
১০৮৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোন বানানটি সঠিক? [ক্যান্টনমেন্ট জুনিয়র শিক্ষক ২০২৬]

ক পূবাহ্ন
খ মধ্যাহ্ন
গ অপরাহ্ন
ঘ সায়াহ্ন
১০৮৭ ✍️ লিখিত বাংলা বাংলা সাহিত্য ↳ প্রবাদ-প্রবচন

ঙ. অতি লোভে তাঁতি নষ্ট। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
Grasp all, lose all.
১০৮৮ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

ঙ. বানান শুদ্ধ করে লিখুন: অধ্যায়ন, ইস্তেফাপত্র, সমীচিন, অন্বেষন। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
অধ্যায়ন- অধ্যয়ন
ইস্তেফাপত্র- ইস্তফাপত্র
সমীচিন- সমীচীন
অন্বেষন- অন্বেষণ
১০৮৯ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

ঘ. সন্ধি-বিচ্ছেদ করুন: বনস্পতি, দুর্যোগ, পরস্পর, জনৈক। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
বনস্পতি = বন+পতি।
দুর্যোগ = দুঃ+যোগ।
পরস্পর = পর+পর।
জনৈক = জন+এক।
১০৯০ ✍️ লিখিত বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

গ. 'ভোরের পাখি' কার উপাধি? তিনি কেন বিখ্যাত? [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
বিহারীলাল চক্রবর্তীর উপাধি 'ভোরের পাখি'। যে কবিতায় কবির একান্ত ব্যক্তিগত কামনা-বাসনা ও আনন্দবেদনা প্রাণের অন্তঃস্থল থেকে আবেগকম্পিত সুরে অখণ্ড ভাবমূর্তিতে আত্মপ্রকাশ করে তাকে 'গীতিকবিতা' বলে। বিহারীলালই প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত আবেগ-অনুভূতি ও গীতচ্ছ্বাস সহযোগে গীতিকবিতা রচনা করে নতুন এক ধারা সৃষ্টি করেন বলেই তাকে 'ভোরের পাখি' বলা হয়। এ গীতিকবিতার জন্য তিনি বিখ্যাত।
১০৯১ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

খ. 'অঙ্গীকার' ও 'উষা' শব্দ দুটির একটি করে সমার্থক ও বিপরীত শব্দ লিখুন। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
অঙ্গীকার: সমার্থক শব্দ - প্রতিশ্রুতি; বিপরীত শব্দ - অস্বীকার।
উষা: সমার্থক শব্দ - প্রভাত; বিপরীত শব্দ - গোধূলি।
১০৯২ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

ক. 'নাক গলানো' ও 'আকাশ ভেঙে পড়া' বাগধারার অর্থ উল্লেখে বাক্য রচনা করুন। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
নাক গলানো (অনধিকার চর্চা): অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো খুব খারাপ স্বভাব।
আকাশ ভেঙে পড়া (হঠাৎ বিপদ হওয়া): একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির হঠাৎ মৃত্যুতে পরিবারটির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে।