চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

গণিত এর প্রশ্নসমূহ মোট 2210 টি
১১২৯ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন ১৫০ টাকা দরে কিছু আম এবং প্রতি ডজন ১০০ টাকা দরে সমান সংখ্যক আপেল কিনলেন। ডজন প্রতি ১৪০ টাকা দরে সব ফল বিক্রি করলে, তার কত লাভ হবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (তিস্তা)]

ক ৮%
খ ১০%
গ ১২%
ঘ ১৫%
১১৩০ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ উৎপাদকে বিশ্লেষণ

$2x^2 - xy - 6y^2$ এর উৎপাদক - [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (তিস্তা)]

ক $(2x+3y)(2x-3y)$
খ $(2x-3y)(x+2y)$
গ $(x+3y)(2x-2y)$
ঘ $(2x-3y)(2x+2y)$
১১৩১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

একজন বিক্রেতা ১২.৫% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করেন। যে মূল্য তিনি জিনিস বিক্রি করলেন, তার চেয়ে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর তাঁর ২৫% লাভ হত। জিনিসটির ক্রয়মূল্য কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (তিস্তা)]

ক ৭৫ টাকা
খ ৮০ টাকা
গ ৮৫ টাকা
ঘ ৯০ টাকা
১১৩২ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ নল-চৌবাচ্চা ও কাজ-সময়

একজন বাঁধাইকারক একদিনে ১২০টি বই এবং তার সহকর্মী একদিনে ১/৪ অংশ বই বাঁধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে ৭৫০টি বই বাঁধাই করতে তাদের কতদিন লাগবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (তিস্তা)]

ক ৬ দিন
খ ৮দিন
গ ১০দিন
ঘ ১২দিন
১১৩৩ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বৃত্ত

একই চাপের ওপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬০ ডিগ্রি হলে, কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে --- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (তিস্তা)]

ক ১২০ ডিগ্রি
খ ৩০ ডিগ্রি
গ ৬০ ডিগ্রি
ঘ ১৮০ ডিগ্রি
১১৩৪ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

২, ৫, ৭, ৮, --------ধারাটির অষ্টম পদ হবে --- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (তিস্তা)]

ক ১১
খ ১২
গ ১৩
ঘ ১৪
১১৩৫ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

3(4x-6)= (3x-9) কে সমাধান করলে x-এর মান হবে --- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (সুরমা)]

ক 1
খ -2
গ 3
ঘ -3
১১৩৬ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ উৎপাদকে বিশ্লেষণ

$x^2-10xy-112$ -এর উৎপাদক [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (সুরমা)]

ক (x-y)(x+11y)
খ (x-11y)(x+y)
গ (x+4y)(x-5y)
ঘ (x+4y)(x-4y)
১১৩৭ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫, ... ধারাটির ১০ম পদ কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (সুরমা)]

ক ১৩
খ ১৬
গ ১৯
ঘ ২১
১১৩৮ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

৫টি গরুর মূল্য ২০টি ভেড়ার মূল্যের সমান। ২টি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে, ৩টি ভেড়ার মূল্য কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (সুরমা)]

ক ৮,০০০ টাকা
খ ৯,০০০ টাকা
গ ৯,৫০০ টাকা
ঘ ১০,০০০ টাকা
১১৩৯ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

কোন স্কুলে ৭০% শিক্ষার্থী বাংলায় এবং ৮০% গণিতে পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২৪০ জন পরীক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (সুরমা)]

ক ৪০০ জন
খ ৪৫০ জন
গ ৫০০ জন
ঘ ৫৬০ জন
১১৪০ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৬০ হলে, সংখ্যা তিনটির যোগফল হবে --- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (সুরমা)]

ক ১২
খ ১৫
গ ১৬
ঘ ২০