চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
'বাংলাদেশ বিষয়াবলী' এর অধ্যায় বা পরিচ্ছেদ:
বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ, পাকিস্তান আমলে বাংলাদেশ এর প্রশ্নসমূহ মোট 3 টি
ফিল্টার রিসেট
1 বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ, পাকিস্তান আমলে বাংলাদেশ

পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

বিচারপতি সাত্তার
বিচারপতি সায়েম
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
বিচারপতি হামদুর রহমান
ব্যাখ্যা:

১৯৭০ সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বিচারপতি আবদুস সাত্তার। পরবর্তীতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেছিলেন।

2 বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ, পাকিস্তান আমলে বাংলাদেশ

১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেনদরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

হাকিম আজমল খান
শেরে বাংলা এ, কে. ফজলুল হক
স্যার সলিমুল্লাহ
স্যার আব্দুর রহিম
ব্যাখ্যা:

১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার পর পূর্ব বাংলার ক্ষতিপূরণ হিসেবে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ওঠে। ১৯১২ সালের ৩১ জানুয়ারি ব্রিটিশ ভারতের Viceroy লর্ড হার্ডিঞ্জ ঢাকা সফরে এলে স্যার সলিমুল্লাহ-র নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোরালো দাবি পেশ করেন এবং দেনদরবার করেন।

3 বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ, পাকিস্তান আমলে বাংলাদেশ

১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভুমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন 'তমুদ্দুন মজলিস'। তমুদ্দুন মজলিস-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

রসায়ন
পদার্থ বিজ্ঞান
অর্থনীতি
ইসলামী শিক্ষা
ব্যাখ্যা:

ভাষা আন্দোলনের সূচনালগ্নে ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন 'তমুদ্দুন মজলিস'-এর প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক আবুল কাশেম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।