চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান
বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।
বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক
বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন
বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? [বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (মেডিক্যাল অফিসার)]
পিতৃতান্ত্রিক পরিবার নয় যে গোষ্ঠীর? [মন্ত্রীপরিষদ বিভাগ (কম্পিউটার অপারেটর)]
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর মধ্যে একমাত্র খাসিয়া (এবং গারো) সমাজ হলো মাতৃতান্ত্রিক। খাসিয়া সমাজে সম্পত্তির উত্তরাধিকারী হন পরিবারের ছোট মেয়ে।
জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম? [মন্ত্রীপরিষদ বিভাগ (কম্পিউটার অপারেটর)]
জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান অষ্টম। জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ।
ভাষা-পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবার ভুক্ত? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
ভাষা-পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত অস্ট্রিক-অস্ট্রো এসিয়াটিক (মুন্ডা) ভাষা পরিবারভুক্ত। তাদের মাতৃভাষার নাম 'সাঁওতালি', যার নিজস্ব লিপি আছে যার নাম 'অলচিকি'।
Demographic Dividend বলতে কী বুঝায়? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
Demographic Dividend বা জনমিতিক লভ্যাংশ বলতে বোঝায় কোনো দেশের মোট জনসংখ্যার অনুপাতে কর্মক্ষম বয়সগোষ্ঠীর (১৫ থেকে ৬৪ বছর বয়সীরা) সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা হ্রাস পাওয়া।
বাংলাদেশ সরকার এবং পিসিজেএসএস (PCJSS)-এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]
বাংলাদেশ সরকার এবং পিসিজেএসএস (PCJSS) এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিল ০২ ডিসেম্বর ১৯৯৭ সালে।