চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন › মূল্যবোধ এর প্রশ্নসমূহ মোট 43 টি
১ 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (গামা)]

ক শিক্ষা
খ শিল্পায়ন
গ বাসস্থান
ঘ নগরায়ন
২ ✍️ লিখিত নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

(a) রোগীর আত্মীয়-স্বজনের কাছে কীভাবে মৃত্যু সংবাদ বর্ণনা করবেন? [মেডিকেল অফিসার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
রোগীর স্বজনদের কাছে মৃত্যু সংবাদ বর্ণনার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত 'SPIKES' প্রটোকল অনুসরণ করা উচিত:
১. Setting up (পরিবেশ তৈরি): কোলাহলমুক্ত একটি নিরিবিলি কক্ষে রোগীর নিকটতম ও দায়িত্বশীল স্বজনদের ডেকে বসার ব্যবস্থা করা এবং নিজের পরিচয় দেওয়া।
২. Perception (ধারণা যাচাই): রোগীর সর্বশেষ সংকটাপন্ন অবস্থা সম্পর্কে স্বজনরা কতটুকু জানেন তা সংক্ষেপে জেনে নেওয়া।
৩. Warning Shot (মানসিক প্রস্তুতি): সরাসরি দুঃসংবাদটি না দিয়ে একটি প্রস্তুতিমূলক বাক্য বলা, যেমন—"আমাদের কাছে আপনাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি খবর আছে।"
৪. Knowledge (স্পষ্ট ও সহানুভূতিশীল ভাষায় সংবাদ প্রদান): কোনো জটিল মেডিকেল পরিভাষা বা অস্পষ্ট কথা ব্যবহার না করে অত্যন্ত নম্র ও স্পষ্ট ভাষায় বলা যে, "আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে তিনি আর আমাদের মাঝে নেই / মৃত্যুবরণ করেছেন।"
৫. Empathy & Support (সহমর্মিতা প্রকাশ ও পরবর্তী সহায়তা): সংবাদ দেওয়ার পর স্বজনদের শোক প্রকাশের জন্য নীরবতা ও সময় দেওয়া, সহানুভূতি প্রকাশ করা এবং ডেথ সার্টিফিকেট ও মরদেহ হস্তান্তরের প্রক্রিয়ায় তাদের সার্বিক সহযোগিতা করা।
৩ 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

পরিবারের পর যে প্রতিষ্ঠানের কার্যক্রম মানুষের নৈতিক জীবনে সবচেয়ে বেশি ও দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করে তা হলো- [NTRCA সুপার (দাখিল মাদ্রাসা)]

ক রাজনৈতিক প্রতিষ্ঠান
খ শিক্ষা প্রতিষ্ঠান
গ সামাজিক প্রতিষ্ঠান
ঘ সাংস্কৃতিক প্রতিষ্ঠান
৪ 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

শিশুর ভাষা শিক্ষায় প্রথম মাধ্যম কে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (৩য় ধাপ)]

ক ক) মা
খ খ) বাবা
গ গ) আত্মীয়-স্বজন
ঘ ঘ) শিক্ষক
৫ 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হলো- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক উপানুষ্ঠানিক শিক্ষা
খ পারিবারিক শিক্ষা
গ অনানুষ্ঠানিক শিক্ষা
ঘ আনুষ্ঠানিক শিক্ষা
৬ 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক পড়াশোনায় ভালো ফল করা
খ ছবি আঁকায় পারদর্শীতা
গ বন্ধুদের সাথে খেলাধুলা
ঘ শ্রেণিকক্ষে নির্দেশ মেনে চলা
৭ 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক পাঠ পরিকল্পনা
খ প্রশ্নোত্তর
গ পর্যালোচনা
ঘ মূল্যায়ন
৮ 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

সহপাঠির অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক ভাষাগত
খ জ্ঞানগত
গ আবেগগত
ঘ ইচ্ছাগত
৯ 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

Education helps to [সিনিয়র স্টাফ নার্স ২০২৬]

ক Make man non humanistic
খ Make spiritual leader
গ Autonomous development
ঘ Passive learning
১০ 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

সমাজের ভিত্তি কোনটি? [রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১১ (হাসনাহেনা)]

ক ঐক্য
খ কর্তব্যবোধ
গ শিষ্টাচার
ঘ ন্যায়বোধ
১১ 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

হাত, চোখ ও মস্তিষ্কের কার্যাবলি এতটাই ______ যে শৈশব কালের প্রথম দিকে হাতের ব্যবহার সম্পূর্ণ ______ বিকাশকে ত্বরান্বিত করতে সাহায্য করে। উপরের ফাঁকা যায়গাগুলো নিম্নে উল্লিখিত জোড়াশব্দ দিয়ে পূরণ করুন। [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অপরিবর্তনীয় - বুদ্ধিসম্পর্কিত
খ রহস্যময় - মনস্তাত্ত্বিক
গ নিয়ন্ত্রিত - কিশোর
ঘ ঘনিষ্টভাবে যুক্ত - প্রত্যক্ষণমূলক
১২ 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

মানুষের মধ্যে সামাজিক মূল্যেবোধ গড়ে উঠে- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আইনের বাধ্যবাধকতার মাধ্যমে
খ সামাজিকীকরণের মাধ্যমে
গ অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে
ঘ উচ্চমানের প্রযুক্তি অনুসরণের মাধ্যমে