চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
'আন্তর্জাতিক বিষয়াবলী' এর অধ্যায় বা পরিচ্ছেদ:
সকল অধ্যায় বৈশ্বিক ইতিহাস: প্রাচীন সভ্যতা ও সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী (যুদ্ধ ও বিপ্লব) 154 বৈশ্বিক ইতিহাস: আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (বিশ্ব পরিচিতি থেকে সম্প্রদায় ও গোয়েন্দা সংস্থা) 30 বৈশ্বিক ইতিহাস: আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (সংবাদ মাধ্যম, দেশ পরিচিতি, রাজধানী, মুদ্রা, ভাষা ও পার্লামেন্ট) 386 বৈশ্বিক ইতিহাস: ভূ-রাজনীতি 46 আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতাসম্পর্ক 35 পরিবেশ ইস্যু ও কূটনীতি 62 আন্তর্জাতিক সংঘঠনসমূহ: জাতিসংঘ 134 আন্তর্জাতিক সংঘঠনসমূহ: আঞ্চলিক সংস্থাসমূহ, অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি 211 আন্তর্জাতিক সংঘঠনসমূহ: রাজনৈতিক প্রতিষ্ঠানাদি, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ 211
আন্তর্জাতিক বিষয়াবলী › আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতাসম্পর্ক এর প্রশ্নসমূহ মোট 35 টি
১ ✍️ লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতাসম্পর্ক

মানব নিরাপত্তা কী? এর প্রধান উপাদানগুলোর বিবরণ দিন। [সহকারী রেজিস্টার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
মানব নিরাপত্তা (Human Security): প্রথাগত রাষ্ট্রীয় বা সামরিক নিরাপত্তার ধারণার বাইরে গিয়ে মানুষের বেঁচে থাকার অধিকার, মর্যাদা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার আধুনিক ধারণাকে 'মানব নিরাপত্তা' বলে। ১৯৯৪ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) মানব উন্নয়ন প্রতিবেদনে ড. মাহবুব উল হক সর্বপ্রথম এই ধারণাটি সুস্পষ্টভাবে তুলে ধরেন। এর মূল ভিত্তি দুটি: 'ভয় থেকে মুক্তি' (Freedom from fear) এবং 'অভাব থেকে মুক্তি' (Freedom from want)।

মানব নিরাপত্তার প্রধান ৭টি উপাদান:
১. অর্থনৈতিক নিরাপত্তা (Economic Security): প্রত্যেক নাগরিকের মৌলিক আয়ের নিশ্চয়তা এবং দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্তি।
২. খাদ্য নিরাপত্তা (Food Security): সকল মানুষের জন্য সবসময় নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের লভ্যতা ও ক্রয়ক্ষমতা থাকা।
৩. স্বাস্থ্য নিরাপত্তা (Health Security): সংক্রামক ও অসংক্রামক ব্যাধি থেকে সুরক্ষা এবং সুলভে মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার অধিকার।
৪. পরিবেশগত নিরাপত্তা (Environmental Security): জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, বায়ু ও পানি দূষণ থেকে মানুষের আবাসস্থল ও প্রকৃতিকে রক্ষা করা।
৫. ব্যক্তিগত নিরাপত্তা (Personal Security): সহিংসতা, অপরাধ, সন্ত্রাসবাদ, পারিবারিক নির্যাতন এবং শারীরিক নিপীড়ন থেকে ব্যক্তির সুরক্ষা।
৬. সম্প্রদায়গত নিরাপত্তা (Community Security): জাতিগত, ধর্মীয় বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও পরিচয়ের সুরক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি।
৭. রাজনৈতিক নিরাপত্তা (Political Security): রাষ্ট্রীয় নিপীড়ন থেকে মুক্তি, মৌলিক মানবাধিকার ও ভোটাধিকার সংরক্ষণ।
২ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতাসম্পর্ক

AUKUS চুক্তির প্রাথমিক লক্ষ্য কি? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬ (স্থগিতকৃত)]

ক মহাকাশ গবেষণা
খ পরিবেশ সুরক্ষা
গ অর্থনৈতিক সহযোগিতা
ঘ সামরিক সহযোগিতা
৩ ✍️ লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতাসম্পর্ক

ছ. মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কোন ৩টি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? [জুডিসিয়াল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক।
৪ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতাসম্পর্ক

কোনটি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক যুক্তরাষ্ট্র
খ চীন
গ রাশিয়া
ঘ জার্মানি
৫ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতাসম্পর্ক

নিচের কোন ক্ষেপণাস্ত্রটি ইরানের তৈরি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৭ (খুলনা বিভাগ)]

ক কাওসার
খ ফজর-৩
গ টর্পেডো
ঘ ওপরের সবগুলো
৬ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতাসম্পর্ক

ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি কবে সম্পাদিত হয়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৯৬০
খ ১৯৬৬
গ ১৯৭৪
ঘ ১৯৭৫
৭ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতাসম্পর্ক

উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে? [৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আর্টিকেল ২
খ আর্টিকেল ৩
গ আর্টিকেল ৪
ঘ আর্টিকেল ৫
৮ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতাসম্পর্ক

বৈশিক শান্তিসূচক ২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো - [৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আইসল্যান্ড
খ জাপান
গ সিংগাপুর
ঘ সুইজারল্যান্ড
৯ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতাসম্পর্ক

আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? [৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক উদারবাদ
খ বাস্তববাদ
গ মার্ক্সবাদ
ঘ কোনোটিই নয়
১০ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতাসম্পর্ক

কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) জর্ডান ও মিশর
খ খ) কুয়েত ও বাহরাইন
গ গ) লিবিয়া ও ওমান
ঘ ঘ) তিউনিশিয়া ও আলজেরিয়া
১১ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতাসম্পর্ক

সামরিক ভাষায় 'WMD' অর্থ কী? [৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক Weapons of Mass Destruction
খ Worldwide Mass Destruction
গ Weapons of Missile Defence
ঘ Weapons for Massive Destruction
১২ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতাসম্পর্ক

নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? [৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কিউবা
খ ভিয়েতনাম
গ উজবেকিস্তান
ঘ সােমালিয়া