চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
সাধারণ বিজ্ঞান এর প্রশ্নসমূহ মোট 46 টি
ফিল্টার রিসেট
1 সাধারণ বিজ্ঞান

হামের জন্য কোন টিকা দেওয়া হয়? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (অফিস সহায়ক)]

DPT
HPV
MR
PCV
ব্যাখ্যা:
হাম (Measles) এবং রুবেলা (Rubella) প্রতিরোধের জন্য শিশুদের 'MR' টিকা দেওয়া হয়।
2 সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান

কোন রক্তের গ্রুপকে 'সর্বজনীন দাতা' বলা হয়? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (অফিস সহায়ক)]

ও পজিটিভ
বি পজিটিভ
এ পজিটিভ
এবি পজিটিভ
ব্যাখ্যা:
রক্তের 'O' গ্রুপকে সর্বজনীন দাতা (Universal Donor) বলা হয়। সুনির্দিষ্টভাবে O-নেগেটিভ হলো প্রকৃত সর্বজনীন দাতা, তবে অপশনে নেগেটিভ না থাকায় 'ও পজিটিভ' বা সাধারণভাবে 'O' গ্রুপকে উত্তর হিসেবে গণ্য করা হয়।
3 সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

কোন রং বেশি দূর থেকে দেখা যায়? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (অফিস সহায়ক)]

সাদা
হলুদ
লাল
কালো
ব্যাখ্যা:
লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং এর বিক্ষেপণ সবচেয়ে কম। তাই লাল আলো বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা কম বাধাগ্রস্ত হয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে।
4 সাধারণ বিজ্ঞান

নিচের কোন প্রাণীটি অন্যদের থেকে ভিন্ন? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (অফিস সহায়ক)]

কিউই
উটপাখি
ইমু
ঈগল
ব্যাখ্যা:
কিউই, উটপাখি এবং ইমু হলো উড়তে না পারা পাখি (flightless birds)। অন্যদিকে ঈগল একটি শিকারী পাখি যা আকাশে উড়তে পারে।
5 সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

কোথায় সাঁতার কাটা সহজ? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (অফিস সহায়ক)]

পুকুরে
বিলে
নদীতে
সাগরে
ব্যাখ্যা:
সাগরের পানির ঘনত্ব সাধারণ পানির চেয়ে বেশি কারণ এতে প্রচুর লবণ দ্রবীভূত থাকে। বেশি ঘনত্বের পানিতে প্লবতা বেশি থাকে, ফলে সাগরে সাঁতার কাটা সহজ হয়।
6 সাধারণ বিজ্ঞান

সৌরজগতের গ্রহের সংখ্যা কয়টি? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (অফিস সহায়ক)]

৮টি
৯টি
১০টি
১১টি
ব্যাখ্যা:
২০০৬ সালে প্লুটোকে বামন গ্রহের তালিকায় অন্তর্ভুক্ত করার পর সৌরজগতের প্রধান গ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ৮টি।
7 সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

নিচের কোনটি হাড়ের জন্য গুরুত্বপূর্ণ? [জনপ্রশাসন মন্ত্রণালয় (ব্যক্তিগত কর্মকর্তা)]

বেরিলিয়াম (Be)
ফসফরাস (P)
সোডিয়াম (Na)
আয়োডিন (I)
8 সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

pH এর কোন মানকে মানুষের ত্বকের জন্য সেরা হিসাবে ধরা হয়? [জনপ্রশাসন মন্ত্রণালয় (ব্যক্তিগত কর্মকর্তা)]

5.5
6.0
6.5
7.0
9 সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? [জনপ্রশাসন মন্ত্রণালয় (ব্যক্তিগত কর্মকর্তা)]

অতিবেগুনি রশ্মি
অবলোহিতু রশ্মি
প্রকূল রশ্মি
মাইক্রো তরঙ্গ
10 সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

Vitamin C এর রাসায়নিক সংকেত কোনটি? [জনপ্রশাসন মন্ত্রণালয় (ব্যক্তিগত কর্মকর্তা)]

C12H22O11
C6H8O6
CH4N2O
C28H44O
11 সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

Liter বিশুদ্ধ পানির ওজন কত? [জনপ্রশাসন মন্ত্রণালয় (ব্যক্তিগত কর্মকর্তা)]

1 kg
10 kg
100 kg
100 gm
12 সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহ, রক্ত

হৃৎপিণ্ড কোন ধরনের পেশী দ্বারা গঠিত? [জনপ্রশাসন মন্ত্রণালয় (ব্যক্তিগত কর্মকর্তা)]

ঐচ্ছিক পেশী
অনৈচ্ছিক পেশী
ঐচ্ছিক হৃদপেশী
অনৈচ্ছিক হৃদপেশী