চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

গণিত এর প্রশ্নসমূহ মোট 2264 টি
১৩৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ নৌকা ও স্রোত

প্রকৃত গতিবেগ ঘণ্টায় ৭ কিমি এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কিমি পথ যেতে ৩ ঘণ্টা লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘণ্টা সময় লাগবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মেঘনা)]

ক ১৪ ঘণ্টা
খ ১৩ ঘণ্টা
গ ১২ ঘণ্টা
ঘ ১১ ঘণ্টা
১৩৪ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$a - \frac{1}{a} = 3$ হলে, $a^3 - \frac{1}{a^3} = \text{কত?}$ [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মেঘনা)]

ক 18
খ 30
গ 36
ঘ 54
১৩৫ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

কোনো একটি দ্রব্যের ক্রয়মূল্য বাজার দরের ৮০%, এতে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মেঘনা)]

ক ৮% লাভ
খ ৮% ক্ষতি
গ ২৫% ক্ষতি
ঘ ২৫% লাভ
১৩৬ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$x - \frac{1}{x} = a$ হলে, $x^4 + \frac{1}{x^4} = \text{কত?}$ [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মেঘনা)]

ক 30
খ 31
গ 32
ঘ 34
১৩৭ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মেঘনা)]

ক ৩/৪
খ ২/৩
গ ২/৫
ঘ ৫/৯
১৩৮ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বৃত্ত

একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬০° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে - [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মেঘনা)]

ক ১৮০°
খ ১২০°
গ ৬০°
ঘ ৩০°
১৩৯ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। বাড়িতে ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কতদিন চলবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মেঘনা)]

ক ২৫
খ ৩০
গ ২৪
ঘ ২৮
১৪০ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

রুণার আয় দিনার আয় অপেক্ষা ২৫% বেশি। দিনার আয় রুণার আয় অপেক্ষা শতকরা কত কম? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মেঘনা)]

ক ২০%
খ ২৫%
গ ১৫%
ঘ ১২%
১৪১ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বিন্দু, রেখা ও কোণ

∠A = ৫০ ডিগ্রি। এর পূরক কোণ কত ডিগ্রি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মেঘনা)]

ক ৬০°
খ ৫০°
গ ৪০°
ঘ ৩০°
১৪২ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ নল-চৌবাচ্চা ও কাজ-সময়

একটি নল খালি চৌবাচ্চাকে ১৮ মিনিটে পূর্ণ করে ও অপর একটি নল ১২ মিনিটে খালি করে। অর্ধ পানিপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি খালি হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মেঘনা)]

ক ৪৮ মিনিট
খ ৩৬ মিনিট
গ ২৪ মিনিট
ঘ ১৮ মিনিট
১৪৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

এক খণ্ড রশিকে ৩ : ৪ অনুপাতে কর্তন করা হল। বৃহত্তর অংশ ১২.৮ মিটার হলে, ক্ষুদ্রতর অংশ হবে- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (বুড়িগঙ্গা)]

ক ৮.২ মিটার
খ ৯.৬ মিটার
গ ৯.৮ মিটার
ঘ ১০.২ মিটার
১৪৪ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

পিতা ও মাতার বয়সের গড় ৪২ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের গড় বয়স ৩২ বছর। পুত্রের বয়স কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (বুড়িগঙ্গা)]

ক ৮ বছর
খ ১০ বছর
গ ১২ বছর
ঘ ১৪ বছর