চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
সকল বিষয় এর প্রশ্নসমূহ 🎯 শুধুমাত্র MCQ (1886 টি)
ফিল্টার রিসেট
1609 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (সংবাদ মাধ্যম, দেশ পরিচিতি, রাজধানী, মুদ্রা, ভাষা ও পার্লামেন্ট)

সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী, ইসহাক দার পাকিস্তানের কোন্ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

পাকিস্তান পিপলস পাটি (PPP)
পাকিস্তান তেহরিকে ইনসাফ (PTI)
পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)
জামায়াতে ইসলামী পাকিস্তান
ব্যাখ্যা:

পাকিস্তানের বর্তমান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) বা PML-N দলের রাজনীতির সাথে সম্পৃক্ত।

1610 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (সংবাদ মাধ্যম, দেশ পরিচিতি, রাজধানী, মুদ্রা, ভাষা ও পার্লামেন্ট)

হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ব্রুনেই
মালয়েশিয়া
সিংগাপুর
তানজানিয়া
ব্যাখ্যা:

হালিমা ইয়াকুব সিঙ্গাপুরের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

1611 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী পরিবেশ ইস্যু ও কূটনীতি

ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি (IWT) কোন সালে স্বাক্ষরিত হয়? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

১৯৪৮
১৯৭৪
১৯৬৫
১৯৮০
ব্যাখ্যা:

ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি (IWT) ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়। তবে প্রদত্ত অপশনগুলোর মধ্যে ১৯৪৮ সালটিই সঠিক হিসেবে বিবেচিত হবে কারণ ১৯৪৮ সালে এই বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

1612 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: আঞ্চলিক সংস্থাসমূহ, অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি

নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO -এর সদস্য নয়? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

আজারবাইজান
ভারত
পাকিস্তান
ইরান
ব্যাখ্যা:

আজারবাইজান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO -এর সদস্য নয়। আজারবাইজান এই সংস্থায় কেবল একটি 'ডায়ালগ পার্টনার' বা সংলাপ অংশীদার। ভারত, পাকিস্তান ও ইরান এর পূর্ণ সদস্য।

1613 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (বিশ্ব পরিচিতি থেকে সম্প্রদায় ও গোয়েন্দা সংস্থা)

"কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারন"-অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

Development as Freedom
Women and Human Development
Development through Disposition
Development, Environment and Power
ব্যাখ্যা:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাঁর বিখ্যাত 'Development as Freedom' (১৯৯৯) গ্রন্থে এই যুক্তি তুলে ধরেছেন যে, কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই (Capability deprivation) দারিদ্র্যের মূল কারণ।

1614 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (বিশ্ব পরিচিতি থেকে সম্প্রদায় ও গোয়েন্দা সংস্থা)

নিম্নোক্ত কোন দেশটি 'Five Eyes' ভুক্ত নয়? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

অস্ট্রেলিয়া
ফ্রান্স
নিউজিল্যান্ড
কানাডা
ব্যাখ্যা:

'Five Eyes' হলো পাঁচটি ইংরেজিভাষী দেশের একটি গোয়েন্দা জোট। দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড। সুতরাং, ফ্রান্স এই জোটের সদস্য নয়।

1615 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: আঞ্চলিক সংস্থাসমূহ, অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি

নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের (EU) সদস্য নয়? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

বুলগেরিয়া
হাঙ্গেরি
পোল্যান্ড
সুইজারল্যান্ড
ব্যাখ্যা:

সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন (EU)-এর সদস্য নয়। বুলগেরিয়া, হাঙ্গেরি এবং পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র।

1616 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: জাতিসংঘ

নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয়? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

তিমুর লিস্টি
দক্ষিন সুদান
ওয়েস্টার্ন সাহারা
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
ব্যাখ্যা:

ওয়েস্টার্ন সাহারা (Western Sahara) জাতিসংঘের কোনো সদস্য দেশ নয়, এটি একটি অ-স্বায়ত্তশাসিত অঞ্চল। অন্যদিকে তিমুর লিস্টি, দক্ষিণ সুদান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র।

1617 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (সংবাদ মাধ্যম, দেশ পরিচিতি, রাজধানী, মুদ্রা, ভাষা ও পার্লামেন্ট)

কেপ ভারদ (Cape Verde) দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

গালফ অফ গিনি
ফ্রেঞ্ছ পলিনেশিয়া
দক্ষিন আফ্রিকা
পশ্চিম আফ্রিকা
ব্যাখ্যা:

কেপ ভারদ (Cape Verde) বা কাবু ভের্দি হলো আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র, যা ভৌগোলিকভাবে পশ্চিম আফ্রিকা উপকূলের কাছাকাছি অবস্থিত।

1618 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: প্রাচীন সভ্যতা ও সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী (যুদ্ধ ও বিপ্লব)

আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

চীন ও আফগানিস্তান
চীন ও ইংল্যান্ড
চীন ও রাশিয়া
ইংল্যান্ড ও আফগানিস্তান
ব্যাখ্যা:

আফিম যুদ্ধ (Opium Wars) সংঘটিত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য এবং চীনের কিং রাজবংশের মধ্যে। অর্থাৎ সঠিক উত্তর চীন ও ইংল্যান্ড

1619 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী পরিবেশ ইস্যু ও কূটনীতি

ODS (Ozone Depleting Substances) এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

কিয়োটো প্রটোকল
মন্ট্রিল প্রটোকল
প্যারিস চুক্তি
রামসার কনভেনশন
ব্যাখ্যা:

ওজোন স্তর ক্ষয়কারী উপাদানসমূহের (ODS) ব্যবহার ও উৎপাদন হ্রাসের জন্য ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়।

1620 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: প্রাচীন সভ্যতা ও সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী (যুদ্ধ ও বিপ্লব)

মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমানবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

হাঁরি এস. ট্রুম্যান
ফ্রাঙ্কলিন ডি, বুজভেল্ট
রিচার্ড নিক্সন
জর্জ ডারিও বুশ
ব্যাখ্যা:

মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান (Harry S. Truman) জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন দিয়েছিলেন।