চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

গণিত এর প্রশ্নসমূহ মোট 1080 টি
181 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সেট ও ভেনচিত্র

স্কুলের কোনো ক্লাসের ৪৫ জন ছাত্রের মধ্যে ২৫ জন ফুটবল খেলে, ২২ জন ক্রিকেট খেলে এবং ৮ জন দুটিই খেলে। কতজন ছাত্র দুটির কোনোটিই খেলে না? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৬ (বরিশাল বিভাগ)]

ক ৫ জন
খ ৬ জন
গ ৮ জন
ঘ ১০ জন
182 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

ক : খ=৩ : ৫ এবং খ : গ =৪ : ৭ হলে, ক : গ= কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৬ (বরিশাল বিভাগ)]

ক ৬:১৪
খ ১০:৮
গ ১২:৩৫
ঘ ১২:১৫
183 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

a+1a=3 হলে a4+1a4= কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৬ (সিলেট বিভাগ)]

ক 27
খ 47
গ 57
ঘ 77
184 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

৮, ১১, ১৭, ২৯, ৫৩, ... পরবর্তী সংখ্যাটি কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৬ (সিলেট বিভাগ)]

ক ৮৯
খ ৬৫
গ ৭৭
ঘ ১০১
185 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ চতুর্ভুজ ও বহুভুজ

একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাপ ১৬২° হলে বহুভুজটির বাহুসংখ্যা কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৬ (সিলেট বিভাগ)]

ক ৫
খ ১০
গ ১৫
ঘ ২০
186 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

একজন দোকানদার ৫টি লেবু যে মূল্যে ক্রয় করে ৪টি লেবু সেই মূল্যে বিক্রয় করে। তার শতকরা কত লাভ হবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৬ (সিলেট বিভাগ)]

ক ২০
খ ২৫
গ ৩০
ঘ ৪০
187 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখণ্ডিত রেখা ভূমিকে সমদ্বিখণ্ডিত করলে ত্রিভুজটি- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৬ (PID)]

ক সমকোণী
খ স্থূলকোণী
গ সমবাহু
ঘ এর কোনোটিই নয়
188 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

(০.০০৩)২ =কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৬ (PID)]

ক ০.০০৯
খ ০.০০০৯
গ ০.০০০০৯
ঘ ০.০০০০০৯
189 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ নল-চৌবাচ্চা ও কাজ-সময়

ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৬ (PID)]

ক ২৫ দিনে
খ ৩০ দিনে
গ ৩৩ দিনে
ঘ ৩৫ দিনে
190 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

a-1a =3 হলে, a2+1a2 = কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৬ (PID)]

ক 7
খ 9
গ 11
ঘ 13
191 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয়- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৬ (PID)]

ক স্থূলকোণ
খ সূক্ষ্মকোণ
গ সমকোণ
ঘ সরলকোণ
192 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

কোন স্কুলে মোট ২০০ জন শিক্ষার্থীর মধ্যে ১৫০ জন ছাত্র। ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৬ (PID)]

ক ২ : ১
খ ৩ : ১
গ ৩ : ২
ঘ ২ : ৩