চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান
বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।
বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক
বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন
৪০ এর ১৫% হলো অপর একটি সংখ্যার ২৫% থেকে ২ বড়। অপর সংখ্যাটি কত? [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (অফিস সহায়ক)]
ধরি, সংখ্যাটি = $x$
প্রশ্নমতে, $৪০$ এর $১৫\% = x$ এর $২৫\% + ২$
$\Rightarrow ৪০ \times \frac{১৫}{১০০} = x \times \frac{২৫}{১০০} + ২$
$\Rightarrow ৬ = x \times \frac{১}{৪} + ২$
$\Rightarrow ৬ = \frac{x}{৪} + ২$
$\Rightarrow ৬ - ২ = \frac{x}{৪}$
$\Rightarrow ৪ = \frac{x}{৪}$
$\Rightarrow x = ১৬$
$\therefore$ অপর সংখ্যাটি ১৬।
একটি স্কুলে মোট ৬০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় গড়ে ৪৩ নম্বর পায়। যারা পাস করেছে তারা গড়ে ৫২ নম্বর এবং যারা ফেল করেছে তারা গড়ে ১৬ নম্বর পেয়েছে। মোট কতজন ছাত্র-ছাত্রী ফেল করেছে? [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (অফিস সহায়ক)]
৬০ জন ছাত্র-ছাত্রীর গড় নম্বর = ৪৩
$\therefore$ ৬০ জন ছাত্র-ছাত্রীর মোট নম্বর = $৪৩ \times ৬০ = ২৫৮০$
ধরি, ফেল করেছে = $x$ জন
তাহলে পাস করেছে = $(৬০ - x)$ জন
$\therefore$ পাস করা ছাত্র-ছাত্রীদের মোট নম্বর = $(৬০ - x) \times ৫২$
এবং ফেল করা ছাত্র-ছাত্রীদের মোট নম্বর = $x \times ১৬ = ১৬x$
প্রশ্নমতে,
$(৬০ - x) \times ৫২ + ১৬x = ২৫৮০$
$\Rightarrow ৩১২০ - ৫২x + ১৬x = ২৫৮০$
$\Rightarrow ৩১২০ - ৩৬x = ২৫৮০$
$\Rightarrow ৩১২০ - ২৫৮০ = ৩৬x$
$\Rightarrow ৫৪০ = ৩৬x$
$\Rightarrow x = \frac{৫৪০}{৩৬}$
$\Rightarrow x = ১৫$
$\therefore$ ১৫ জন ছাত্র-ছাত্রী ফেল করেছে।