চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

গণিত এর প্রশ্নসমূহ মোট 2264 টি
২৪১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লসাগু ও গসাগু

কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বার ৬ অবশিষ্ট থাকবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (ডেলটা)]

ক ১৬
খ ১৫
গ ১২
ঘ ২২
২৪২ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

দু'টি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ঃ ১ অনুপাতে থাকে, তবে সংখ্যাগুলোর গুণফল হবে --- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (ডেলটা)]

ক ১০
খ ১২
গ ১৫
ঘ ১৮
২৪৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ এলিগেশন ও মিশ্রণ

৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ঃ ৭ হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (ডেলটা)]

ক ২৫ লিটার
খ ৩০ লিটার
গ ৪০ লিটার
ঘ ৪৫ লিটার
২৪৪ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

একটি দুর্গে ৫০০ জন লোকের ২০ দিনের খাবার মজুদ আছে। ৫ দিন পর ১০০ জন লোক চলে গেলে বাকী খাদ্যে আর কত দিন চলবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (ডেলটা)]

ক ১৯(১/২) দিনে
খ ১৬(১/২) দিনে
গ ১৭(১/২) দিনে
ঘ ১৮(৩/৪) দিনে
২৪৫ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (ডেলটা)]

ক ৪(৩/৪)
খ ১১(১/৪)
গ ১০
ঘ ১২
২৪৬ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$(a + b)(a^2 - ab + b^2) = \text{?}$ [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (ডেলটা)]

ক $a^3 - b^3$
খ $a^3 + b^3$
গ $a^6 - b^6$
ঘ $a^6 + b^6$
২৪৭ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় ভগ্নাংশ, লসাগু ও গসাগু

নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (ডেলটা)]

ক ২৩/৩০
খ ১৩/১৫
গ ৪/৫
ঘ ২/৩
২৪৮ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

একটি ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান হলে ত্রিভুজটি- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (ডেলটা)]

ক বিষমবাহু
খ সমদ্বিবাহু
গ সমকোণী
ঘ সমবাহু
২৪৯ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

১ + ২ + ৩ + ৪ + ------------- + ৯৯ = কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (ডেলটা)]

ক ৪৬৫০
খ ৪৭৫০
গ ৪৮৫০
ঘ ৪৯৫০
২৫০ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$\frac{0.001}{0.1 \times 0.1} = \text{কত?}$ [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (ডেলটা)]

ক 0.001
খ 0.01
গ 0.1
ঘ 1.0
২৫১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (ডেলটা)]

ক ৭৫
খ ৯১
গ ৯২
ঘ ৮১
২৫২ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লসাগু ও গসাগু

দুটি সংখ্যার অনুপাত ৫ঃ ৭ এবং তাদের গ. সা. গু ৬ হলে সংখ্যা দুটির ল. সা. গু কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (ডেলটা)]

ক ২১০
খ ১৮০
গ ২০০
ঘ ২২০