চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
বাংলা এর প্রশ্নসমূহ মোট 2992 টি
২৭২৫ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন ------ [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মীর মশাররফ হোসেন
খ মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
গ মোজাম্মেল হক
ঘ রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
২৭২৬ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ, একবিন্দু দিলেম শিশির।' এ অংশটুকুর মূল প্রতিপাদ্য ------ [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক প্রতিদান
খ প্রত্যুপকার
গ অকৃতজ্ঞতা
ঘ অসহিষ্ণুতা
২৭২৭ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব্য - [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
খ জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ
গ চাষী-জীবনের করুণ চিত্র
ঘ চরবাসীদের দুঃখী-জীবন
২৭২৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পুরুষ

কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ওরা কি করে?
খ আপনি আসবেন
গ আমরা যাচ্ছি
ঘ তোরা খাসনে
২৭২৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

'যা পূর্বে ছিল এখন নেই' -এক কথায় কী হবে? [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অপূর্ব
খ অদৃষ্টপূর্ব
গ অভূতপূর্ব
ঘ ভূতপূর্ব
২৭৩০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদ প্রকরণ

কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আমি ভাত খাচ্ছি
খ আমি ভাত খেয়ে স্কুলে যাব
গ আমি দুপুরে ভাত খাই
ঘ তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ
২৭৩১ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

"এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে সেখানে আমি কাঁদতে আসিনি" এর রচয়িতা ----- [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক জহির রায়হান
খ গাফ্‌ফার চৌধুরী
গ শামসুর রাহমান
ঘ মাহবুব-উল-আলম চৌধুরী
২৭৩২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ঘোড়াকে "চাবুক" মার
খ "ডাক্তার" ডাক
গ গাড়ি "স্টেশন" ছেড়েছে
ঘ "মুষলধারে" বৃষ্টি পড়ছে
২৭৩৩ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' চরণটি কার রচনা? [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ মধুসূদন দত্ত
গ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
২৭৩৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধাতু

ক্রিয়া পদের মূল অংশকে বলা হয় ---- [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিভক্তি
খ ধাতু
গ প্রত্যয়
ঘ কৃৎ
২৭৩৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোন বানানটি শুদ্ধ? [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পাষাণ
খ পাষান
গ পাসান
ঘ পাশান
২৭৩৬ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত - [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ভাষাতত্ত্ববিদ
খ সাহিত্যের ইতিহাস রচয়িতা
গ ইসলাম প্রচারক
ঘ সমাজ সংস্কারক