চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

গণিত এর প্রশ্নসমূহ মোট 998 টি
409 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

দুটি সংখ্যার অনুপাত 2 : 3 এবং গ.সা.গু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? [৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 6
খ 12
গ 8
ঘ 16
410 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? [৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক (√3/2)a2
খ (2/3)a2
গ (2/√3)a2
ঘ (√3/4)a2
411 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

মি. রেজা তাঁর সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 720000/- টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? [৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 2400000 টাকা
খ 2000000 টাকা
গ 1600000 টাকা
ঘ 1200000 টাকা
412 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সূচক

2x + 21-x = 3 হলে, x = কত? [৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক (1, 2)
খ (0, 2)
গ (1, 3)
ঘ (0, 1)
413 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

ΔABC এ ∠B = 90°, যদি AC = 2AB হয় তবে, ∠C এর মান কত? [৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 45°
খ 22.5°
গ 30°
ঘ 60°
414 🎯 MCQ গণিত বীজগণিত ↳ লগারিদম

logx(1/8) = - 2 হলে, x = কত? [৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 2
খ √2
গ 2√2
ঘ 4
416 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

টাকায় 5 টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকার কয়টি বিক্রয় করতে হবে? [৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 4 টি
খ 3 টি
গ 2 টি
ঘ কোনোটিই নয়
417 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সুদকষা/মুনাফা

কোন আসল 3 বছরে মুনাফা-আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত? [৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 10%
খ 12.5%
গ 15%
ঘ 12%
418 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বিন্দু, রেখা ও কোণ

একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? [৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 60°
খ 45°
গ 30°
ঘ 25°
419 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সেট ও ভেনচিত্র

সেট A = {x : x Fibonacci সংখ্যা এবং x2 < 64} হলে, P(A) এর উপাদান কয়টি? [৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 128
খ 32
গ 64
ঘ 256
420 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

x = √3 + √2 হলে, x3 + 1/x3 এর মান কত? [৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 3√2
খ 18√3
গ 12√3
ঘ ৪