চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
সকল বিষয় এর প্রশ্নসমূহ মোট 12497 টি
৪২১৩ ✍️ লিখিত ইংরেজি ইংরেজি গ্রামার ↳ Right Form of Verb (Causative verbs, Modals)

ঘ. Fill in the blank with the right form of verb: I wish I ... (know) the answer. [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
I wish I knew the answer.
৪২১৪ ✍️ লিখিত ইংরেজি ইংরেজি গ্রামার ↳ Subject-Verb Agreement

গ. Correct the error: Neither of the boys have completed the work. [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
Neither of the boys has completed the work.
৪২১৫ ✍️ লিখিত ইংরেজি ইংরেজি গ্রামার ↳ Sentence (Kinds of Sentence)

খ. Turn into negative without changing meaning: I shall remember you. [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
I will not forget you.
৪২১৬ ✍️ লিখিত ইংরেজি ইংরেজি গ্রামার ↳ Identification of Tense

ক. Rewrite the sentence in Present Perfect Continuous Tense: She studies English. [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
She has been studying English.
৪২১৭ ✍️ লিখিত ইংরেজি ইংরেজি গ্রামার ↳ Miscellaneous [Punctuation, Letter, Paragraph]

Write a paragraph on: Road Accident [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
[Paragraph writing]
৪২১৮ ✍️ লিখিত ইংরেজি ইংরেজি গ্রামার ↳ Translation

Social media is a powerful tool, but its misuse is growing fast. Many people create fake profiles to insult and harass others online. Spreading false rumors about someone's personal life has become very common. Cyberbullying or Digital harassment causes deep mental trauma and destroys the peace of young people. Sometimes, false online news even triggers violent clashes in real life. Users must verify the truth of a post before hitting the share button. The government must enforce strict cyber laws to make the internet safe for everyone. [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
সামাজিক যোগাযোগমাধ্যম একটি শক্তিশালী মাধ্যম, কিন্তু এর অপব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অনেক মানুষ অনলাইনে অন্যদের অপমান ও হয়রানি করার জন্য ভুয়া প্রোফাইল তৈরি করে। কারও ব্যক্তিগত জীবন সম্পর্কে মিথ্যা গুজব ছড়ানো এখন খুবই সাধারণ হয়ে উঠেছে। সাইবার বুলিং বা ডিজিটাল হয়রানি তরুণদের গভীর মানসিক আঘাত সৃষ্টি করে এবং তাদের শান্তি নষ্ট করে। কখনো কখনো অনলাইনে ছড়ানো মিথ্যা খবর বাস্তব জীবনেও সহিংস সংঘর্ষের সূত্রপাত করে। কোনো পোস্ট শেয়ার করার আগে ব্যবহারকারীদের অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে। সবার জন্য ইন্টারনেটকে নিরাপদ করতে সরকারকে কঠোর সাইবার আইন প্রয়োগ করতে হবে।
৪২১৯ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

ঙ. বানান শুদ্ধ করে লিখুন: অধ্যায়ন, ইস্তেফাপত্র, সমীচিন, অন্বেষন। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
অধ্যায়ন- অধ্যয়ন
ইস্তেফাপত্র- ইস্তফাপত্র
সমীচিন- সমীচীন
অন্বেষন- অন্বেষণ
৪২২০ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

ঘ. সন্ধি-বিচ্ছেদ করুন: বনস্পতি, দুর্যোগ, পরস্পর, জনৈক। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
বনস্পতি = বন+পতি।
দুর্যোগ = দুঃ+যোগ।
পরস্পর = পর+পর।
জনৈক = জন+এক।
৪২২১ ✍️ লিখিত বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

গ. 'ভোরের পাখি' কার উপাধি? তিনি কেন বিখ্যাত? [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
বিহারীলাল চক্রবর্তীর উপাধি 'ভোরের পাখি'। যে কবিতায় কবির একান্ত ব্যক্তিগত কামনা-বাসনা ও আনন্দবেদনা প্রাণের অন্তঃস্থল থেকে আবেগকম্পিত সুরে অখণ্ড ভাবমূর্তিতে আত্মপ্রকাশ করে তাকে 'গীতিকবিতা' বলে। বিহারীলালই প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত আবেগ-অনুভূতি ও গীতচ্ছ্বাস সহযোগে গীতিকবিতা রচনা করে নতুন এক ধারা সৃষ্টি করেন বলেই তাকে 'ভোরের পাখি' বলা হয়। এ গীতিকবিতার জন্য তিনি বিখ্যাত।
৪২২২ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

খ. 'অঙ্গীকার' ও 'উষা' শব্দ দুটির একটি করে সমার্থক ও বিপরীত শব্দ লিখুন। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
অঙ্গীকার: সমার্থক শব্দ - প্রতিশ্রুতি; বিপরীত শব্দ - অস্বীকার।
উষা: সমার্থক শব্দ - প্রভাত; বিপরীত শব্দ - গোধূলি।
৪২২৩ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

ক. 'নাক গলানো' ও 'আকাশ ভেঙে পড়া' বাগধারার অর্থ উল্লেখে বাক্য রচনা করুন। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
নাক গলানো (অনধিকার চর্চা): অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো খুব খারাপ স্বভাব।
আকাশ ভেঙে পড়া (হঠাৎ বিপদ হওয়া): একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির হঠাৎ মৃত্যুতে পরিবারটির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে।
৪২২৪ ✍️ লিখিত বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

উচ্চ পদে বসিলেই উচ্চ লোক নয়,
গুণের আদর হলে গুণীজন কয়।
[জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
[উক্ত প্রশ্নের সমাধান মূল প্রশ্নপত্রে অনুচ্ছেদ আকারে বিস্তারিত লিখার অংশ]