চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
সকল বিষয় এর প্রশ্নসমূহ মোট 12497 টি
৪৪৮৯ 🎯 MCQ ইংরেজি বাংলা ব্যাকরণ ↳ Translation

The correct translation of "He has turned a deaf ear to my request" is [সিনিয়র স্টাফ নার্স ২০২৬]

ক সে আমার অনুরোধ উপেক্ষা করেছে।
খ সে আমার কথা শুনতে পায়নি।
গ আমার অনুরোধ সে বধির হওয়ার ভান করলো।
ঘ আমার অনুরোধে সে আমার দিকে কান ফেরালো।
৪৪৯০ ✍️ লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: আঞ্চলিক সংস্থাসমূহ, অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি

ঞ. সর্বশেষ BRICS সম্মেলন কবে এবং কোন দেশে অনুষ্ঠিত হয়? [জুডিসিয়াল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
১২-১৩ সেপ্টেম্বর, ২০২৬; ভারত।
৪৪৯১ ✍️ লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (সংবাদ মাধ্যম, দেশ পরিচিতি, রাজধানী, মুদ্রা, ভাষা ও পার্লামেন্ট)

ঝ. আর্জেন্টিনা কোন মহাদেশে অবস্থিত এবং এর রাজধানীর নাম কী? [জুডিসিয়াল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
দক্ষিণ আমেরিকা; বুয়েন্স আইরেস।
৪৪৯২ ✍️ লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: রাজনৈতিক প্রতিষ্ঠানাদি, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

জ. 'হুথী' বিদ্রোহী কারা? [জুডিসিয়াল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী।
৪৪৯৩ ✍️ লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতাসম্পর্ক

ছ. মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কোন ৩টি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? [জুডিসিয়াল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক।
৪৪৯৪ ✍️ লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (সংবাদ মাধ্যম, দেশ পরিচিতি, রাজধানী, মুদ্রা, ভাষা ও পার্লামেন্ট)

চ. ইরানের প্রথম সর্বোচ্চ নেতা কে ছিলেন? [জুডিসিয়াল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি।
৪৪৯৫ ✍️ লিখিত বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

ঙ. জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধির নাম কী? [জুডিসিয়াল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
আইরিন খান।
৪৪৯৬ ✍️ লিখিত ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা ও ভূ-রাজনৈতিক গুরুত্ব

ঘ. সুন্দরবন সংলগ্ন দু'টি জেলার নাম লিখুন। [জুডিসিয়াল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
সাতক্ষীরা ও বাগেরহাট।
৪৪৯৭ ✍️ লিখিত বাংলাদেশ বিষয়াবলী অসহযোগ আন্দোলন, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য

গ. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দু'জন নারীকে 'বীরপ্রতীক' উপাধিতে ভূষিত করা হয়? [জুডিসিয়াল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
তারামন বিবি ও ডা. ক্যাপ্টেন সিতারা বেগম।
৪৪৯৮ ✍️ লিখিত বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের কৃষিজ সম্পদ

খ. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি ও কোথায় অবস্থিত? [জুডিসিয়াল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
তিস্তা সেচ প্রকল্প; লালমনিরহাট (হাতীবান্ধা) ও নীলফামারী (ডিমলা)।
৪৪৯৯ ✍️ লিখিত বাংলাদেশ বিষয়াবলী অসহযোগ আন্দোলন, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য

ক. 'ছয় দফা' কী? [জুডিসিয়াল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
৫-৬ ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে পাকিস্তানের লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ও বাঙালির অধিকার আদায়ের লক্ষ্যে শেখ মুজিবুর রহমান কর্তৃক পেশ করা ঐতিহাসিক ৬টি দাবিই 'ছয় দফা'। এটি বাঙালি জাতির মুক্তির সনদ বা 'ম্যাগনা কার্টা' হিসেবে পরিচিত।
৪৫০০ ✍️ লিখিত গণিত পাটিগণিত ↳ নল-চৌবাচ্চা ও কাজ-সময়

গ. ২০ জন শ্রমিক কোন কাজ ১২ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ৮ দিন পর ১০ জন শ্রমিক অন্যত্র গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে? [জুডিসিয়াল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
দিন বাকি থাকে = (১২ - ৮) = ৪ দিন
লোক বাকি থাকে = (২০ - ১০) = ১০ জন

২০ জন শ্রমিক কাজটি সম্পূর্ণ করতে পারে ৪ দিনে
১ " " " " (৪ × ২০) দিনে
১০ " " " " (৪ × ২০) / ১০ = ৮ দিনে

উত্তর: ৮ দিনে।