চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

গণিত এর প্রশ্নসমূহ মোট 1080 টি
49 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

আব্দুর রহিম ১৬ শতক ভূমি রেখে মৃত্যুবরণ করেন। ওয়ারিশ হিসেবে ২ স্ত্রী, ২ কন্যা এবং ১ পুত্র রেখে যান। পুত্র কত শতক সম্পত্তি পাবেন? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ৩
খ ৩.৫
গ ৭
ঘ ৭
নোট / ব্যাখ্যা:
সন্তান থাকায় স্ত্রীগণ পান $\frac{১}{৮}$ অংশ $= ১৬ \times \frac{১}{৮} = ২$ শতক। অবশিষ্ট থাকে $১৬ - ২ = ১৪$ শতক। ১ পুত্র ২ কন্যার সমান অংশ পায়, অর্থাৎ মোট অংশ $= ২ (পুত্র) + ১ \times ২ (কন্যা) = ৪$ অংশ। অতএব পুত্র পাবে অবশিষ্টের $\frac{২}{৪} = \frac{১}{২}$ অংশ, অর্থাৎ $১৪ \times \frac{১}{২} = ৭$ শতক।
50 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩৩ হলে তাদের গুণফল কত? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ১৩২০
খ ১২৪০
গ ১২২০
ঘ ৯৯
নোট / ব্যাখ্যা:
মাঝের সংখ্যাটি $= \frac{৩৩}{৩} = ১১$। সুতরাং তিনটি ক্রমিক সংখ্যা হলো ১০, ১১ ও ১২। এদের গুণফল $= ১০ \times ১১ \times ১২ = ১৩২০$।
51 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

ঢাকা থেকে গাজীপুরের ভাড়া ৮০ টাকা। ভাড়া ২৫% বেড়ে গেলে নতুন ভাড়া কত টাকা হবে? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ৯৬ টাকা
খ ১২০ টাকা
গ ১০০ টাকা
ঘ ৬০ টাকা
নোট / ব্যাখ্যা:
ভাড়া বাড়ে ৮০ টাকার ২৫% $= ৮০ \times \frac{২৫}{১০০} = ২০$ টাকা। সুতরাং নতুন ভাড়া $= ৮০ + ২০ = ১০০$ টাকা।
52 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

দুইটি ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি ২৬ হলে, বড় সংখ্যাটি কত? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ১২
খ ১৩
গ ১১
ঘ ১৪
নোট / ব্যাখ্যা:
ছোট সংখ্যাটি $x$ হলে বড়টি $x+2$। শর্তমতে, $x + (x+2) = 26 \R→ 2x = 24 \R→ x = 12$। সুতরাং বড় সংখ্যাটি $12 + 2 = 14$।
53 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

নিম্নের কোনটি ১ শতাংশের কাছাকাছি? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক (১০ × ২২) বর্গফুট
খ (২০ × ২২) বর্গফুট
গ (৩০ × ২২) বর্গফুট
ঘ (৪০ × ২২) বর্গফুট
নোট / ব্যাখ্যা:
১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গফুট। অপশন (খ)-তে ২০ × ২২ = ৪৪০ বর্গফুট, যা ৪৩৫.৬০ বর্গফুটের সবচেয়ে কাছাকাছি।
54 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সেট ও ভেনচিত্র

$P=\{a, b\}$, $Q=\{b, c\}$, $R=\{3, 4\}$ হলে $(P \cap Q) \cup R$ এর উপাদান সংখ্যা কত? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ২টি
খ ৩টি
গ ৪টি
ঘ ৫টি
নোট / ব্যাখ্যা:
$P \cap Q = \{b\}$। তাহলে $(P \cap Q) \cup R = \{b\} \cup \{3, 4\} = \{b, 3, 4\}$। এতে উপাদান সংখ্যা ৩টি।
55 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$x + \frac{1}{x} = 3$ হলে $x^2 + \frac{1}{x^2}$ এর মান কত? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক 11
খ 8
গ 7
ঘ 4
নোট / ব্যাখ্যা:
$x^2 + \frac{1}{x^2} = (x + \frac{1}{x})^2 - 2 = 3^2 - 2 = 9 - 2 = 7$।
56 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$p+q=5$, $p-q=3$ হলে $p^2+q^2$ এর মান কত? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক 17
খ 19
গ 8
ঘ 34
নোট / ব্যাখ্যা:
$2(p^2+q^2) = (p+q)^2 + (p-q)^2 = 5^2 + 3^2 = 25 + 9 = 34$। সুতরাং, $p^2+q^2 = \frac{34}{2} = 17$।
57 🎯 MCQ গণিত বীজগণিত ↳ লগারিদম

$\log_{\sqrt{3}} 81 =$ কত? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক 4
খ 2 + \sqrt{3}
গ 8
ঘ 9
নোট / ব্যাখ্যা:
ধরি, $\log_{\sqrt{3}} 81 = x$। তাহলে $(\sqrt{3})^x = 81 \R→ (3^{1/2})^x = 3^4 \R→ 3^{x/2} = 3^4 \R→ \frac{x}{2} = 4 \R→ x = 8$।
58 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

০.১ x ০.০২ x ০.০০১ = কত? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক ০.০০০০০০২
খ ০.০০০২
গ ০.০০০০১১
ঘ ০.০০০২
নোট / ব্যাখ্যা:
সংখ্যাগুলোর গুণফল: $1 \times 2 \times 1 = 2$। মোট দশমিকের পরের স্থান সংখ্যা = ১ + ২ + ৩ = ৬টি। অতএব নির্ণেয় মান = ০.০০০০০২ (দশমিকের পর পাঁচটি শূন্য এবং ২)।
59 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

একটি বৃত্তের ব্যাসার্ধ ২০% কমলে, ক্ষেত্রফল শতকরা কত কমবে? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক ১৯%
খ ৩৬%
গ ৭২%
ঘ ৪৫%
নোট / ব্যাখ্যা:
ক্ষেত্রফল পরিবর্তনের সূত্র: $-a - b + \frac{a \times b}{100}$।
এখানে, $-20 - 20 + \frac{20 \times 20}{100} = -40 + 4 = -36\% $।
অতএব, ক্ষেত্রফল ৩৬% কমবে।
60 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। মধ্যম সংখ্যাটি কত? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক ২৬
খ ৪১
গ ৫২
ঘ ৫৩
নোট / ব্যাখ্যা:
তিনটি ক্রমিক সংখ্যাকে $(x - 1)$, $x$, ও $(x + 1)$ ধরলে, তাদের যোগফল = $(x - 1) + x + (x + 1) = 3x$।
প্রশ্নমতে, $3x = 123 \R→ x = \frac{123}{3} = 41$।
সুতরাং মধ্যম সংখ্যাটি ৪১।