চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
সকল বিষয় এর প্রশ্নসমূহ মোট 12497 টি
৬৯০১ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, ইংরেজ শাসন ও আন্দোলন

কোন মুসলিম চিন্তাবিদ প্রথম 'দ্বি-জাতি তত্ত্ব' সম্পর্কে স্পষ্ট ধারণা দেন? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আল্লামা ইকবাল
খ সৈয়দ আহমদ খান
গ মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ মওলানা আকরম খাঁ
৬৯০২ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ, পাকিস্তান আমলে বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ০৭ মার্চ ১৯১৭
খ ১৮ মার্চ ১৯২০
গ ২১ মার্চ ১৯১৯
ঘ ১১ মার্চ ১৯১৮
৬৯০৩ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

একুশে পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ভাস্কর শামীম শিকদার
খ ভাস্কর হামিদুর রহমান
গ ভাস্কর নিতুন কুণ্ডু
ঘ ভাস্কর নভেরা আহমেদ
৬৯০৪ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সরকার ব্যবস্থা

বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ২০২৪ সালের ০৫ আগস্ট
খ ২০২৪ সালের ০৮ আগস্ট
গ ২০২৪ সালের ০৬ আগস্ট
ঘ ২০২৪ সালের ০৯ আগস্ট
৬৯০৫ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

জুলাই শহিদ দিবস কোনটি? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ০১ জুলাই
খ ২৯ জুলাই
গ ০৫ আগস্ট
ঘ ১৬ জুলাই
৬৯০৬ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের কৃষিজ সম্পদ

সেরিকালচার বলতে বোঝায়- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক তুলা চাষ
খ নীল চাষ
গ রেশম পোকা চাষ
ঘ তামাক চাষ
৬৯০৭ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের শিল্প ও বাণিজ্য

বাংলাদেশ কোন্ দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানী করে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া
খ ভারত ও চীন
গ জার্মানি ও ভিয়েতনাম
ঘ আর্জেন্টিনা ও ব্রাজিল
৬৯০৮ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (সংবিধানের ৫ম ভাগ থেকে সংবিধানের শেষ পর্যন্ত)

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পঞ্চদশ
খ দ্বাদশ
গ একাদশ
ঘ ত্রয়োদশ
৬৯০৯ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সরকার ব্যবস্থা

বাংলাদেশের প্রশাসনিক কাঠামো- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিকেন্দ্রীভূত
খ ফেডারেল
গ রাজতান্ত্রিক
ঘ কেন্দ্রীভূত
৬৯১০ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয়- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ায়
খ যুক্তরাষ্ট্র ও ভারতে
গ যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে
ঘ শ্রীলংকা ও ফিলিপাইনে
৬৯১১ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী ও উপজাতি

বর্তমানে পৃথিবীর কোন্ দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সৌদি আরব
খ মালয়েশিয়া
গ সংযুক্ত আরব আমিরাত
ঘ ইতালি
৬৯১২ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সাকিব-আল-হাসান
খ মমিনুল হক
গ নাজমুল হোসেন শান্ত
ঘ মুশফিকুর রহিম