চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
সকল বিষয় এর প্রশ্নসমূহ মোট 12497 টি
৭০৮১ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'তুরস্ক-ভ্রমণ' কার লেখা? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ইসমাইল হোসেন সিরাজী
খ সৈয়দ মুজতবা আলী
গ আবু জাফর শামসুদ্দীন
ঘ শামসুদ্দীন আবুল কালাম
৭০৮২ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পদ্মাবতী
খ হপ্তপয়কর
গ সিকান্দরনামা
ঘ তোহ্‌ফা
৭০৮৩ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

জসীম উদ্‌দীনের 'কবর' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বালুচর
খ রাখালী
গ ধানক্ষেত
ঘ মা যে জননী কান্দে
৭০৮৪ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ঝরাপালক
খ রূপসী বাংলা
গ বনলতা সেন
ঘ সাতটি তারার তিমির
৭০৮৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

অভিধানে ং, ঃ, ঁ, - এই বর্ণগুলোর অবস্থান কোথায়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক স্বরবর্ণের আগে
খ স্বরবর্ণের শেষে
গ ব্যঞ্জনবর্ণের শেষে
ঘ এদের নির্দিষ্ট অবস্থান নেই
৭০৮৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিভিন্ন শব্দের প্রতিশব্দ

'নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে'-এখানে 'নিত্য' শব্দের প্রতিশব্দ কোনটি? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অতিশয়
খ চিরন্তন
গ প্রকৃতি
ঘ অহরহ
৭০৮৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বর্ণের / শব্দের উচ্চারণ

পূর্ববঙ্গীয় উচ্চারণে 'স্মরণ' শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক স-এর উচ্চারণ শ হয়ে যায়
খ ণ-এর উচ্চারণ ন হয়ে যায়
গ ম-ফলার উচ্চারণ ম হয়ে যায়
ঘ শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না
৭০৮৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বানানকে উচ্চারণের কাছাকাছি নেওয়া
খ বানানের ঐতিহ্যকে বজায় রাখা
গ বানানের নিয়ম প্রণয়ন করা
ঘ বানানে বিকল্প বর্জন করা
৭০৮৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষা

মনোয়েল দ্যা আসসুম্পসাঁও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ২-৩ বছর
খ ৫-৭ বছর
গ ৯-১০ বছর
ঘ ১৪-১৫ বছর
৭০৯০ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলা একাডেমির 'আধুনিক বাংলা অভিধানে'র সম্পাদক কে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আনিসুজ্জামান
খ আবু ইসহাক
গ মনসুর মুসা
ঘ জামিল চৌধুরি
৭০৯১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'গড্ডলিকা প্রবাহ' বাগ্‌ধারার 'গড্ডল' শব্দের অর্থ কী? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নদী
খ স্রোত
গ ভেড়া
ঘ মশা
৭০৯২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

'অজর' শব্দের বিপরীত কোনটি? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অমলিন
খ বার্ধক্য
গ অমর
ঘ ব্যাধিগ্রস্ত