চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
সকল বিষয় এর প্রশ্নসমূহ মোট 12204 টি
৮৪০১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নিক্কণ, সূচগ্র, অনুর্ধব
খ অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
গ ভূরিভূরি, ভুঁড়িওয়ালা, মাতৃশ্বসা
ঘ রানি, বিকিরণ, দুরতিক্রম্য
৮৪০২ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

শাক্ত পদাবলির জন্য বিখ্যাত- [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক রামনিধি গুপ্ত
খ দাশরথি রায়
গ এন্টনি ফিরিঙ্গি
ঘ রামপ্রসাদ সেন
৮৪০৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য শুদ্ধিকরণ

কোন বাক্যটি শুদ্ধ? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
খ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
গ তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
ঘ সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
৮৪০৪ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বুদ্ধদেব বসু
খ দীনেশরঞ্জন দাশ
গ সজনীকান্ত দাস
ঘ প্রেমেন্দ্র মিত্র
৮৪০৫ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ, পাকিস্তান আমলে বাংলাদেশ

ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মুনীর চৌধুরী
খ হাসান হাফিজুর রহমান
গ শামসুর রাহমান
ঘ গাজীউল হক
৮৪০৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

নিচের কোনটি অশুদ্ধ? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অহিংস - সহিংস
খ প্রসন্ন - বিষণ্ণ
গ দোষী - নির্দোষী
ঘ নিষ্পাপ - পাপিনী
৮৪০৭ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলাদেশে 'গ্রাম থিয়েটার'-এর প্রবর্তক কে? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মমতাজউদদীন আহমদ
খ আব্দুল্লাহ আল মামুন
গ সেলিম আল দীন
ঘ রামেন্দু মজুমদার
৮৪০৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

'বিস্ময়াপন্ন' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিস্ময় দ্বারা আপন্ন
খ বিস্ময়ে আপন্ন
গ বিস্ময়কে আপন্ন
ঘ বিস্ময়ে যে আপন্ন
৮৪০৯ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়'-কে স্মরণ করেছেন কেন? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
খ ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
গ প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
ঘ প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
৮৪১০ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।'-রবীন্দ্রনাথের এ গানে 'নিছনি' কী অর্থে ব্যবহৃত হয়েছে? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অপনোদন অর্থে
খ পূজা অর্থে
গ বিলানো অর্থে
ঘ ‍উপহার অর্থে
৮৪১১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক তৃতীয় বর্ণ
খ দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
গ প্রথম ও দ্বিতীয় বর্ণ
ঘ দ্বিতীয় ও তৃতীয় বর্ণ
৮৪১২ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'- কে বলেছেন? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মোতাহের হোসেন চৌধুরী
খ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
গ প্রমথ চৌধুরী
ঘ কাজী আব্দুল ওদুদ