চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
সকল বিষয় এর প্রশ্নসমূহ মোট 12204 টি
১০০৫৭ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থের রচয়িতা - [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক শওকত ওসমান
খ জ্যোতিপ্রকাশ দত্ত
গ আখতারুজ্জামান ইলিয়াস
ঘ হাসান আজিজুল হক
১০০৫৮ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

' আমার সন্তান যেন থাকে দুধেভাতে' এ প্রার্থনাটি করেছে ----- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ভাঁডুদত্ত
খ চাঁদ সওদাগর
গ ঈশ্বরী পাটনী
ঘ নলকুবের
১০০৫৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দ্বন্দ্ব সমাস
খ অব্যয়ীভাব সমাস
গ কর্মধারয় সমাস
ঘ নিত্য সমাস
১০০৬০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ ----- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক তীরে পৌঁছার ঝক্কি
খ সঞ্চয়ের প্রবৃত্তি
গ মুমূর্ষু অবস্থা
ঘ আসন্ন বিপদ
১০০৬১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

‘হ্ম’-এর বিশ্লিষ্ট রূপ - [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক + ঘ
খ ক + ষ + ণ
গ ক + ষ + ম
ঘ হ্‌ + ম
১০০৬২ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কখনো উপন্যাস লেখেননি ---- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কাজী নজরুল ইসলাম
খ জীবনানন্দ দাশ
গ সুধীন্দ্রনাথ দত্ত
ঘ বুদ্ধদেব বসু
১০০৬৩ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

রোহিণী- বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
খ কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
গ দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
ঘ কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
১০০৬৪ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক চণ্ডীমঙ্গল
খ মনসামঙ্গল
গ ধর্মমঙ্গল
ঘ অন্নদামঙ্গল
১০০৬৫ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (সংবাদ মাধ্যম, দেশ পরিচিতি, রাজধানী, মুদ্রা, ভাষা ও পার্লামেন্ট)

বাবেল মান্দেব কোন ভাষার শব্দ? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ফারসি
খ উর্দু
গ আরবি
ঘ ইংরেজি
১০০৬৬ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ' ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মার্চেন্ট অব ভেনিস
খ কমেডি অব এররস
গ অ্যা মিডসামার নাইটস ড্রিম
ঘ টেমিং অব দ্য শ্রু
১০০৬৭ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ বিরাম বা যতি চিহ্ন

নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ডিসেম্বর ১৬, ১৯৭১
খ ২৬ মার্চ, ১৯৭১
গ ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
ঘ পয়লা বৈশাখ, চৌদ্দশো সাত
১০০৬৮ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য

শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন---- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
খ যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
গ স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
ঘ ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত