চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

গণিত এর প্রশ্নসমূহ মোট 998 টি
97 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বৃত্ত

১৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত সেমি? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০১৯]

ক ৪ সেমি
খ ৮ সেমি
গ ৫ সেমি
ঘ ৭ সেমি
নোট / ব্যাখ্যা:
কেন্দ্র থেকে জ্যা এর উপর লম্ব জ্যা-কে সমদ্বিখণ্ডিত করে (অর্ধেক $= 12$ সেমি)। সমকোণী ত্রিভুজে লম্ব $= \sqrt{13^2 - 12^2} = \sqrt{169 - 144} = \sqrt{25} = 5$ সেমি।
98 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বিন্দু, রেখা ও কোণ

দুই সমকোণ অপেক্ষা ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০১৯]

ক স্থূল কোণ
খ প্রবৃদ্ধ কোণ
গ বিপ্রতীপ কোণ
ঘ সম্পূরক কোণ
নোট / ব্যাখ্যা:
১৮০° (দুই সমকোণ) এর চেয়ে বড় কিন্তু ৩৬০° (চার সমকোণ) এর চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
99 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোনটি কত? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০১৯]

ক $৪০^\circ$
খ $৪৫^\circ$
গ $৫০^\circ$
ঘ $৩০^\circ$
নোট / ব্যাখ্যা:
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি ৯০°। অপর কোণটি $= 90^\circ - 50^\circ = 40^\circ$।
100 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ পরিমিতি

যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ মি. এবং পরিসীমা ২৪ মি. হয় তবে এর প্রস্থ কত? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০১৯]

ক ৩ মি.
খ ২ মি.
গ ৪ মি.
ঘ ৬ মি.
নোট / ব্যাখ্যা:
পরিসীমা $= 2(\text{দৈর্ঘ্য} + \text{প্রস্থ}) = 24 \R→ 8 + \text{প্রস্থ} = 12 \R→ \text{প্রস্থ} = 4$ মিটার।
101 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ চতুর্ভুজ ও বহুভুজ

সুষম পঞ্চভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০১৯]

ক $৭২^\circ$
খ $৩০^\circ$
গ $৪০^\circ$
ঘ $৬০^\circ$
নোট / ব্যাখ্যা:
সুষম বহুভুজের বহিঃস্থ কোণ $= \frac{360^\circ}{n}$। পঞ্চভুজের ক্ষেত্রে বহিঃস্থ কোণ $= \frac{360^\circ}{5} = 72^\circ$।
102 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

$০.২ \times ০.২ \times ০.২ =$ কত? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০১৯]

ক ০.৪
খ ০.০০৮
গ ০.০৮
ঘ ০.০৬
নোট / ব্যাখ্যা:
$2 \times 2 \times 2 = 8$ এবং দশমিকের পরে সর্বমোট ৩টি ঘর হবে, সুতরাং ফলাফল $০.০০৮$।
103 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$x - \frac{1}{x} = 1$ হলে $x^3 - \frac{1}{x^3}$ এর মান কত? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০১৯]

ক ৫
খ ২
গ ১
ঘ ৪
নোট / ব্যাখ্যা:
$x^3 - \frac{1}{x^3} = (x - \frac{1}{x})^3 + 3 \cdot x \cdot \frac{1}{x} (x - \frac{1}{x}) = 1^3 + 3(1)(1) = 1 + 3 = 4$।
104 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সূচক

$(\sqrt{3} \cdot \sqrt{5})^4$ এর মান কত? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০১৯]

ক ২৫৫
খ ২৫৯
গ ২২৫
ঘ ২৫
নোট / ব্যাখ্যা:
$(\sqrt{15})^4 = (15^{1/2})^4 = 15^2 = 225$।
105 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$a+b=11$ এবং $a-b=7$ হলে $ab=$? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০১৯]

ক ১৬
খ ১৪
গ ১৩
ঘ ১৮
নোট / ব্যাখ্যা:
$ab = \left(\frac{a+b}{2}\right)^2 - \left(\frac{a-b}{2}\right)^2 = \left(\frac{11}{2}\right)^2 - \left(\frac{7}{2}\right)^2 = \frac{121 - 49}{4} = \frac{72}{4} = 18$।
106 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

যদি $x+6y=24$ এবং $x=-2y$ তবে $y=$? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০১৯]

ক ৬
খ ৪
গ ৩
ঘ ৮
নোট / ব্যাখ্যা:
$-2y + 6y = 24 \R→ 4y = 24 \R→ y = 6$।
107 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ নৌকা ও স্রোত

লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. গিয়ে আবার ফিরে আসতে কত ঘণ্টা লাগবে? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০১৯]

ক ৩
খ ৪.৫
গ ৪
ঘ ৩.৫
নোট / ব্যাখ্যা:
অনুকূলে বেগ $= 15 + 5 = 20$ কিমি/ঘণ্টা; সময় $= \frac{30}{20} = 1.5$ ঘণ্টা। প্রতিকূলে বেগ $= 15 - 5 = 10$ কিমি/ঘণ্টা; সময় $= \frac{30}{10} = 3$ ঘণ্টা। মোট সময় $= 1.5 + 3 = 4.5$ ঘণ্টা।
108 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সুদকষা/মুনাফা

কোন আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছর সুদে-আসলে ৫০০ টাকা হলে আসল কত টাকা? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০১৯]

ক ৪৫০
খ ৪৫৫
গ ৩০০
ঘ ৪০০
নোট / ব্যাখ্যা:
২ বছরের সুদ $= 500 - 460 = 40$ টাকা। সুতরাং ১ বছরের সুদ $= 20$ টাকা। ৩ বছরের সুদ $= 20 \times 3 = 60$ টাকা। আসল $= 460 - 60 = 400$ টাকা।