অপশনগুলোর মধ্যে -
-বাউল গান এবং জামদানি বুনন বা বয়ন শিল্প - এই দুটি সরাসরি ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।
-পহেলা বৈশাখের 'মঙ্গল শোভাযাত্রা' ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ; শুধু পহেলা বৈশাখ নয়।
-অন্যদিকে, একুশে ফেব্রুয়ারিকে ইউনেস্কো ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে। তবে এটি অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ নয়।
প্রশ্নকর্তা সম্ভবত প্রশ্নটি করতে চেয়েছিলেন - কোনটি Intangible Cultural Heritage নয়। সেক্ষেত্রে উত্তর হতো - একুশে ফেব্রুয়ারি।
যেহেতু প্রশ্নে একাধিক উত্তর রয়েছে, তাই এককভাবে সঠিক উত্তর রাখা সম্ভব হয় নি।