চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
সকল বিষয় এর প্রশ্নসমূহ মোট 12204 টি
১১৯১৭ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সেট ও ভেনচিত্র

যদি M = {a, b, 1, 2} এবং N = {1, 2} হয়, তবে N - M এর মান কত? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক { }
খ {a, b}
গ { 0 }
ঘ {- a, - b}
১১৯১৮ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সম্ভাবনা

একটা বাক্সে ৪টা লাল, ৩টা নীল, ২টা হলুদ ও ১টা সবুজ বল আছে। কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবেই? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক ৫
খ ৬
গ ৭
ঘ ৮
১১৯১৯ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ অসমতা

x2 + 6x - 27 < 0 অসমতাটির সমাধান সেট নিচের কোনটি? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক [-9, 3]
খ [3, ∞)
গ (-9, 3)
ঘ (∞, -9)
১১৯২০ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

একটি সমান্তর ধারার 4র্থ (চতুর্থ) এবং 12 তম পদের যোগফল 20 । ঐ ধারার প্রথম 15 পদের যোগফল কত? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক 100
খ 150
গ 200
ঘ 300
১১৯২১ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক। তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগফলের তিনগুণ। দ্বিতীয় কোণটি কত ডিগ্রী? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক ৩০
খ ৬০
গ ৯০
ঘ ৪৫
১১৯২২ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ লগারিদম

$\log_{x}(4) = -2$ হলে $\text{X} =$ কত? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক 1/2
খ - 1/2
গ 2
ঘ - 2
১১৯২৩ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ঘন জ্যামিতি

একটা লোহার গোলক গলিয়ে কয়টি সমান আয়তনের গোলক তৈরী সম্ভব যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকটির অর্ধেক? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক ৪
খ ৮
গ ১৬
ঘ ২
১১৯২৪ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ঘন জ্যামিতি

একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক 2√2 মিটার
খ 2√3 মিটার
গ 2 মিটার
ঘ 2√6 মিটার
১১৯২৫ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: প্রাচীন সভ্যতা ও সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী (যুদ্ধ ও বিপ্লব)

প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয়? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক মিশর
খ গ্রীস
গ চীন
ঘ রোম
১১৯২৬ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (বিশ্ব পরিচিতি থেকে সম্প্রদায় ও গোয়েন্দা সংস্থা)

তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল Kurdistan Workers' Party বা PKK এর প্রতিষ্ঠাতা কে? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক জালাল তালাবানী
খ মাসুদ বারজানী
গ মাজলুম আবদি
ঘ আবদুল্লাহ ওচালান
১১৯২৭ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (সংবাদ মাধ্যম, দেশ পরিচিতি, রাজধানী, মুদ্রা, ভাষা ও পার্লামেন্ট)

সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী, ইসহাক দার পাকিস্তানের কোন্ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক পাকিস্তান পিপলস পাটি (PPP)
খ পাকিস্তান তেহরিকে ইনসাফ (PTI)
গ পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)
ঘ জামায়াতে ইসলামী পাকিস্তান
১১৯২৮ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (সংবাদ মাধ্যম, দেশ পরিচিতি, রাজধানী, মুদ্রা, ভাষা ও পার্লামেন্ট)

হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক ব্রুনেই
খ মালয়েশিয়া
গ সিংগাপুর
ঘ তানজানিয়া