✍️ লিখিত প্রশ্ন বাংলা

আত্মবাচক সর্বনাম ও অনির্দিষ্ট সর্বনামের ২টি করে উদাহরণ দিন।

আদর্শ সমাধান ও উত্তরপত্র
আত্মবাচক সর্বনাম: কর্তা নিজেই কোনো কাজ করছে, ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এ ধরনের সর্বনাম ব্যবহার করা হয়। যেমন: নিজে (সে নিজে অঙ্কটা করেছে), স্বয়ং, খোদ ইত্যাদি।
অনির্দিষ্ট সর্বনাম: অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয়, তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন: কেউ, কোথাও, কিছু, একজন (একজন এসে খবরটা দেয়)।