গণিত › পাটিগণিত একজন দোকানদার ৭.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হতো এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশী হতো, তাহলে তার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? অপশনসমূহ সঠিক উত্তর চিহ্নিত ক ৪০০ টাকা খ ৬০০ টাকা গ ৩০০ টাকা ঘ ২০০ টাকা 🏛️ বিগত পরীক্ষার রেকর্ড: ডানে সোয়াইপ করুন → ✓ সহকারী পরিচালক - প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০২৬ (2026) ব্যাখ্যা ব্যাখ্যা ও সমাধান ধরি, ক্রয়মূল্য $= ১০০$ টাকা। ৭.৫% ক্ষতিতে বিক্রয়মূল্য $= ৯২.৫$ টাকা। ১০% কমে নতুন ক্রয়মূল্য $= ৯০$ টাকা। ২০% লাভে নতুন বিক্রয়মূল্য $= ৯০ + (৯০ \text{ এর } ২০\%) = ৯০ + ১৮ = ১০৮$ টাকা। বিক্রয়মূল্যের পার্থক্য $= ১০৮ - ৯২.৫ = ১৫.৫$ টাকা। পার্থক্য ১৫.৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা; পার্থক্য ৩১ টাকা হলে ক্রয়মূল্য $= \frac{১০০ \times ৩১}{১৫.৫} = ২০০$ টাকা।