কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি?

অপশনসমূহ
সঠিক উত্তর চিহ্নিত
ক ঝিকিমিকি
খ ছটফট
গ মারামারি
ঘ চাল-চলন
🏛️ বিগত পরীক্ষার রেকর্ড:
ডানে সোয়াইপ করুন →
💡
ব্যাখ্যা ও সমাধান

যে শব্দে মানুষের বা প্রাণীর কণ্ঠের কিংবা কোনো বস্তু বা প্রাকৃতিক উপাদানের আওয়াজ বা ধ্বনির অনুকরণ থাকে, তাকে ধ্বন্যাত্মক শব্দ (Onomatopoeia) বলে। আর এই জাতীয় শব্দের দ্বিতীয়বার ব্যবহারকে ধ্বন্যাত্মক দ্বিরুক্তি বলা হয়। এখানে 'ঝিকিমিকি' আলো বা রূপের ধ্বন্যাত্মক বা কাল্পনিক অনুকরণে গঠিত দ্বিরুক্তি শব্দ।

পক্ষান্তরে, 'ছটফট' হলো অঙ্গপ্রত্যঙ্গ বা ভাবের তীব্রতার অনুভূতির দ্যোতক (সামান্য ভাব প্রকাশ করে), 'মারামারি' হলো ক্রিয়ার পারস্পরিক দ্বিরুক্তি, এবং 'চাল-চলন' হলো সমর্থক বা সমার্থক শব্দযোগে গঠিত দ্বিরুক্তি।