জলহারা মেঘখানি বরষার শেষে
পড়ে আছে গগনের এক কোণ ঘেঁষে।
বর্ষাপূর্ণ সরোবর তারি দশা দেখে
সারাদিন ঝিকিমিকি হাসে থেকে থেকে
কহে, "ওটা লক্ষ্মীছাড়া, চালচুলাহীন
নিজেরে নিঃশেষ করি, কোথায় বিলীন।
আমি দেখো চিরকাল থাকি জল ভরা
সরোবর, সুগভীর নাই নড়াচড়া"
মেঘ কহে, "ওহে বাপু, কোরো না গরব-
তোমার পূর্ণতা সে যে আমারই গৌরব"
বিস্তারিত প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট তথ্য
ইন-ডেপথ নোটপরীক্ষার প্রস্তুতি ও বিষয়ভিত্তিক প্রাসঙ্গিক ধারণা