✍️ লিখিত প্রশ্ন বাংলা

প্রদত্ত অনুচ্ছেদটির সারাংশ লিখুন।

আদর্শ সমাধান ও উত্তরপত্র
সারাংশ: মানুষের জীবনের চরম সার্থকতা নিহিত রয়েছে মনুষ্যত্বের বিকাশে। কেবল জৈবিক চাহিদা পূরণ বা ভোগবিলাস নয়, বরং অন্তরে সৌন্দর্য, প্রেম, আনন্দ ও মূল্যবোধের চেতনা জাগ্রত করাই সমাজ ও জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। এই আত্মিক উপলব্ধিই মানুষকে তুচ্ছ পার্থিব বন্ধন থেকে মুক্তি দিয়ে জীবনকে মহিমান্বিত ও আলোকময় করে তোলে।

বিস্তারিত প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট তথ্য

ইন-ডেপথ নোট

পরীক্ষার প্রস্তুতি ও বিষয়ভিত্তিক প্রাসঙ্গিক ধারণা

২. সারাংশ লিখুন:
জীবন বৃক্ষের শাখায় যে ফুল ফোটে, তা-ই মনুষ্যত্ব। বৃক্ষের গোড়ায় জল ঢালতে হবে এই ফুলের দিকে লক্ষ্য রেখে। শুধু শুধু মাটির রস টেনে গাছটা মোটাসোটা হয়ে উঠবে, এই ভেবে কোন মালী গাছের গোড়ায় জল ঢালে না। সমাজ-ব্যবস্থাকেও ঠিক করতে হবে মানুষকে খাইয়ে-দাইয়ে মোটা করে তুলবার জন্য নয়, মানুষের অন্তরে মূল্যবোধ তথা সৌন্দর্য, প্রেম ও আনন্দ সম্বন্ধে চেতনা জাগিয়ে তুলবার উদ্দেশ্যে। যখন এই চেতনা মানুষের চিত্তে জাগে তখন এক আধ্যাত্মিক সুষমায় তার জীবন পরিপূর্ণ হয়ে উঠে এবং তারই প্রতিফলনে সমস্ত জগৎ আলোকময় হয়ে দেখা দেয়। ফলে মানুষ ইতর জীবনের গুরুভার থেকে মুক্তি পেয়ে নিজেকে লঘুপক্ষ প্রজাপতির মত হালকা মনে করে।