✍️ লিখিত প্রশ্ন বাংলা

যৌগিক ক্রিয়া কাকে বলে? উদাহরণসমূহ লিখুন।

আদর্শ সমাধান ও উত্তরপত্র
অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলে।
যেমন: মরে যাওয়া, এগিয়ে চলা, হেসে ওঠা, উঠে পড়া, পেয়ে বসা, বুঝে নেওয়া, বলে ফেলা, চেপে রাখা ইত্যাদি।