বাংলাদেশের সংবিধান কার্যকর হয়-

অপশনসমূহ
সঠিক উত্তর চিহ্নিত
ক ১৬ ডিসেম্বর, ১৯৭১
খ ১৬ ডিসেম্বর, ১৯৭২
গ ২৬ মার্চ, ১৯৭২
ঘ ২৬ মার্চ, ১৯৭৩
🏛️ বিগত পরীক্ষার রেকর্ড: 🔥 ২টি পরীক্ষায় এসেছে
ডানে সোয়াইপ করুন →
ব্যাখ্যা ও সমাধান

বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় ৪ নভেম্বর, ১৯৭২ সালে এবং ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে কার্যকর হয়।

বিস্তারিত প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট তথ্য

ইন-ডেপথ নোট

পরীক্ষার প্রস্তুতি ও বিষয়ভিত্তিক প্রাসঙ্গিক ধারণা

  • ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে।
  • ১৯৭২ সালের ২৩ মার্চ রাষ্ট্রপতি কর্তৃক 'বাংলাদেশ গণপরিষদ আদেশ, ১৯৭২' জারি করা হয়।
  • ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে।
  • ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
  • ১৯৭২ সালের ১২ অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয়।
  • ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে সংবিধান গৃহীত হয়।
  • ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর হয়। এটি বাংলাদেশের প্রথম সংবিধান।