শাসন ব্যবস্থায় মূল্যবোধ প্রাতিষ্ঠানিক করার সবচেয়ে কার্যকর কৌশল কোনটি?

অপশনসমূহ
সঠিক উত্তর চিহ্নিত
ক ঘন ঘন আইনের সংস্কার
খ নিয়মিত বেতন বৃদ্ধি
গ নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্নয়
ঘ আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ বৃদ্ধি
🏛️ বিগত পরীক্ষার রেকর্ড:
ডানে সোয়াইপ করুন →
💡
ব্যাখ্যা ও সমাধান

শাসন ব্যবস্থায় মূল্যবোধকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে শুধু আইন বা নিয়মকানুন যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন নৈতিক শিক্ষা (Moral Education) ও প্রাতিষ্ঠানিক শিক্ষার (Institutional Education) সমন্বয়। নৈতিক শিক্ষা ব্যক্তি পর্যায়ে মূল্যবোধের ভিত্তি তৈরি করে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা পেশাগত ও সামাজিক প্রেক্ষাপটে এই মূল্যবোধগুলোকে প্রয়োগ করতে শেখায়। এই দুইয়ের সমন্বয়ই সবচেয়ে কার্যকর কৌশল।

💡 মনে রাখার টেকনিক: মূল্যবোধের প্রাতিষ্ঠানিকীকরণ = 'নৈ-প্রা সমন্নয়' (নৈতিক শিক্ষা + প্রাতিষ্ঠানিক শিক্ষা)।