জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত ও বিপ্লবী কাব্যগ্রন্থ
'অগ্নিবীণা' প্রকাশিত হয় ১৯২২ সালে (কার্তিক ১৩২৯ বঙ্গাব্দ)। এই কাব্যগ্রন্থের মোট কবিতার
সংখ্যা ১২টি। এর প্রথম বা সূচনামূলক কবিতা হলো
'প্রলয়োল্লাস' এবং দ্বিতীয় কবিতাটি হলো বিখ্যাত
'বিদ্রোহী'। অন্যদিকে, 'ধূমকেতু' হলো নজরুলের একটি বিখ্যাত অর্ধসাপ্তাহিক পত্রিকা।